অস্বাস্থ্যকর পরিবেশে হোটেলে খাবার রান্না, এক লাখ টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৩, ১০:২৪আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ১০:২৪

বগুড়া শহরের অন্যতম স্বনামধন্য খাবার প্রতিষ্ঠান সেলিম হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ রান্না ও মজুতের অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগে নিরাপদ খাদ্য অধিদফতরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুস সোবহানের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে সেখানে অভিযান চালানো হয়। সত্যতা পাওয়ায় হোটেলের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানান, দুপুরে শহরের ১ নম্বর রেলঘুমটি এলাকায় স্থাপিত স্বনামধন্য সেলিম হোটেলে অভিযান চালানো হয়। প্রতিদিন কয়েক হাজার মানুষ এখানে নাস্তা ও তিনবেলা খাবার খান। অনেকে পারসেল খাবারও সংগ্রহ করেন। এ হোটেলের খাবার অনেক সুস্বাদু ও পরিচ্ছন্ন হিসেবে সুনাম রয়েছে। অথচ হোটেলের রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিষ্কার ছিল। এ অবস্থায় সেখানে খাদ্যদ্রব্য রান্না ও মজুত করতে দেখা যায়।

ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবারসহ বাসি খাবার যথাযথ লেবেল ছাড়াই সংরক্ষণ করা হয়। খাবারের হোটেল করার জন্য বাধ্যতামূলক যে নিবন্ধন প্রয়োজন সেটাও তাদের ছিল না। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী প্রতিষ্ঠানের মালিককে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তারা তাৎক্ষণিকভাবে টাকা পরিশোধ করেছে।

পরে হোটেল কর্তৃপক্ষকে বিধি অনুযায়ী পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষণ ও ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেওয়া হয়। একইসঙ্গে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা সম্বলিত পোস্টার দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, মনিটরিং কর্মকর্তা আসলাম উদ্দিন, নিরাপদ খাদ্য পরিদর্শক রাম চন্দ্র সাহা, ভবেশ রায় ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

/কেএইচটি/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী