আধুনিক শিক্ষার সঙ্গে নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা দিতে হবে: খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৩, ১৮:০০ আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ১৮:০০

মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আলোকিত ও বিকশিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা পদক্ষেপ নিয়েছেন বলে  জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেছেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের দেশপ্রেমের শিক্ষা দিতে হবে। সেইসঙ্গে নৈতিকতার আলোকে গড়ে তুলতে হবে। আধুনিক শিক্ষার সঙ্গে ইসলামি মূল্যবোধ শিক্ষা দিতে হবে।’

শনিবার (১১ নভেম্বর) দুপুরে নওগাঁর নিয়ামতপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিটি উপজেলায় মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করেছে আওয়ামী লীগ সরকার উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, ‘ইসলামের প্রচার ও প্রসারে এর গুরুত্ব অনেক। এমন কোনও মসজিদ নেই, যেখানে সরকারের অনুদান পৌঁছে নাই। অথচ অনেকে অপপ্রচার করে বেড়ায়, আওয়ামী লীগ ইসলাম বিদ্বেষী। এই অপপ্রচার যারা চালায়, তারা এদেশে ইসলামের কোনও উন্নয়ন করেনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশে ইসলামের প্রসারে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন।’

নিয়ামতপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি সরকার কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমতিয়াজ মোর্শেদ, নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ ও নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের
সভাপতি আবুল কালাম আজাদ।

/এএম/
সম্পর্কিত
মন্ত্রণালয়ে আরেকটু বোঝার পরই সিদ্ধান্ত নেবো কীভাবে দুর্নীতি সরানো যায়: খাদ্যমন্ত্রী
খাদ্যগুদামে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: খাদ্যমন্ত্রী
‘খাদ্যে থাকলেও মাদকে ভেজাল নেই, আশ্চর্যের বিষয়’, সংসদে জামায়াতের নারী এমপি
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি