ব্যাপক উন্নয়নের কারণে এখন গ্রামে ভিক্ষুক দেখা যায় না: খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি
১২ নভেম্বর ২০২৩, ১৯:০২ আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ১৯:০২

বর্তমান সরকার শুধু যাতায়াতের মূল সড়ক-ই পাকা করেনি বরং মানুষের ঘরে যাওয়ার রাস্তাও পাকা করে দিয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

তিনি বলেছেন, ‌‘গত কয়েক বছর দেশে ব্যাপক উন্নয়নের কারণে এখন গ্রামে ভিক্ষুক দেখা যায় না। এই অঞ্চলে বিধবা ও অসহায় নারীরা একসময় দলবেঁধে ভিক্ষা করতেন, সেই দৃশ্য এখন দেখা যায় না। কারণ বিভিন্ন ভাতা দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার। ভবিষ্যতে ভাতার সংখ্যা বাড়ানো হবে।’

রবিবার (১২ নভেম্বর) দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলার গাঙ্গর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগীদের নিয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিল বিএনপি উল্লেখ করে সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘গ্রেনেড হামলাকারীরা রাষ্ট্রীয় সহায়তা পেয়েছিল বিএনপির। এজন্য তারা সন্ত্রাসী দল হিসেবে দেশে-বিদেশে পরিচিতি পেয়েছে। এখন তারা আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। আমি তাদের অনুরোধ করবো, এভাবে আগুন-সন্ত্রাস না করে নির্বাচনে আসুন। নিজেদের অবস্থা যাচাই করুন।’

আওয়ামী লীগ সরকারের কল্যাণে প্রত্যেক ইউনিয়নে হাজার হাজার মানুষ নানা সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগী উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ‘ভাতা দেওয়ার আগে কে কোন দল করে, সেটি দেখা হয়নি। গ্রামের প্রত্যেক ঘরে বিদ্যুৎ দেওয়া হয়েছে। প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও ১৫ টাকা কেজিতে চাল দিচ্ছে সরকার। কমিউনিটি ক্লিনিক চালু করে বিনা পয়সায় ২৮ রকমের ওষুধ দেওয়া হচ্ছে। এগুলোর ফলে মানুষের জীবনমান উন্নয়ন হয়েছে। গ্রামের সব শ্রেণির মানুষ সরকারের এসব সুবিধা ভোগ করছে।’

নওগাঁর প্রতিটি উপজেলায় উন্নয়ন হয়েছে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, ‘এখনও কিছু কাজ অসমাপ্ত আছে। সেগুলো দ্রুত শেষ করা হবে। ইতোমধ্যে সরকার ১১০০ কোটি টাকা ব্যয়ে নওগাঁর গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে। এই প্রকল্প বাস্তবায়ন হলে এখানের কোনও রাস্তাঘাট কাঁচা থাকবে না।’

রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রতাপ চন্দ্র মুন্ডার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ, জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব এবং উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাদিরা বেগম।

/এএম/
সম্পর্কিত
ফাঁসি হলেও আওয়ামী লীগই করবো: সাবিনা তুহিন
৫ আগস্টের পর তৃতীয়বারের মতো গ্রেফতার হলেন এই আ.লীগ নেতা
রাজধানীতে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেফতার
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি