নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ শেষ, অপেক্ষা ফলের

নওগাঁ প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৫ আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৫

দ্বাদশ সংসদ নির্বাচনে স্থগিত হওয়া নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। এরপর ফল ঘোষণা করা হবে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে দুই উপজেলার বিভিন্ন কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৪টায় বিশৃঙ্খলামুক্ত পরিবেশে ভোট শেষ হয়। এখন শুধু অপেক্ষার পালা কে হাসবেন জয়ের হাসি?

সকাল থেকে উৎসবমুখর পরিবেশে শুরু হয় এই আসনের ভোট। পরিবেশ সুন্দর রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল ছিল চোখে পড়ার মতো। অপরদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট শেষ করতে গ্রহণ করা হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

উল্লেখ্য, এই আসনে ভোটযুদ্ধে লড়েছেন চার প্রার্থী। ভোটের মাঠে নৌকা প্রতীক নিয়ে লড়েছেন আওয়ামী লীগ প্রার্থী সাবেক এমপি শহীদুজ্জামান সরকার বাবলু। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ট্রাক প্রতীকের আখতারুল আলম, ঈগল প্রতীকের মেহেদী মাহমুদ রেজা ও লাঙ্গল প্রতীকের তোফাজ্জল হোসেন।

স্থানীয়রা বলছেন, প্রতিদ্বন্দ্বিতায় চার জন থাকলেও মূল লড়াই হবে নৌকা ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ট্রাক প্রতীকের প্রার্থীর মধ্যে।

/এফআর/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম