নির্বাচনে প্রার্থী হওয়ায় সখিনাকে বিএনপি থেকে বহিষ্কার

বগুড়া প্রতিনিধি
১৪ মে ২০২৪, ১৭:১৯আপডেট : ১৪ মে ২০২৪, ১৭:১৯

দলীয় সিদ্ধান্ত অমান্য করে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় সখিনা বেগমকে (ফুটবল) বহিষ্কার করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সখিনা বেগম বগুড়া জেলা মহিলা দলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং দুপচাঁচিয়া উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক। তিনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে আগামী ২১ মে হতে যাওয়া দুপচাঁচিয়া উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে প্রার্থী হয়েছেন। সুনির্দিষ্ট অভিযোগে দলীয় গঠনতন্ত্র মোতাবেক তাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এ প্রসঙ্গে সখিনা বেগম জানান, গত ২০১৪ সালে দুপচাঁচিয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৯ সালে প্রতিদ্বন্দ্বিতা করেন। এবার ২০২৪ সালে ভোটারদের চাপে আবারও প্রার্থী হয়েছেন।

তিনি বলেন, মাঠে আছি, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি, তাদের রায় মেনে নেবো। সোমবার রাতে ফেসবুকের মাধ্যমে জানতে পারি, আমাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। তবে মঙ্গলবার বিকাল পর্যন্ত আনুষ্ঠানিক কোনও চিঠি হাতে পাইনি। দলের সাংগঠনিক সিদ্ধান্ত মাথা পেতে নেবো।

বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য করে দুপচাঁচিয়া উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হওয়ায় বিএনপি ও মহিলা দল নেত্রী সখিনা বেগমকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের