রাতে উত্তরের মহাসড়কে যানবাহনের চাপ আরও বেড়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৫ জুন ২০২৪, ০০:০৮আপডেট : ১৫ জুন ২০২৪, ০০:০৮

ঈদুল আজহাকে সামনে রেখে নাড়ির টানে ঘরে ফিরতে শুরু করেছেন মানুষ। যার ফলে বৃহস্পতিবার (১৪ জুন) রাত থেকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। তবে দিনের তুলনায় রাতে যানবাহনের চাপ কিছুটা বেড়েছে।

শুক্রবার (১৪ জুন) সন্ধ্যা থেকে রাত পৌনে ১২টা পর্যন্ত সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের কড্ডার মোড়, নলকা ব্রিজ, হাটিকুমরুল গোলচত্বর ও সাহেবগঞ্জ এলাকা ঘুরে দেখা গেছে, সড়কে যানবাহনের ব্যাপক চাপ রয়েছে। তবে দিনের মতোই রাতেও একদম স্বাভাবিক গতিতে সব যানবাহন চলাচল করছে। যার ফলে এখন পর্যন্ত এই মহাসড়কে কোনও ভোগান্তি নেই যাত্রী ও চালকদের। রাতের মহাসড়কেও ব্যাপক তৎপর রয়েছে পুলিশ।

রাতে উত্তরের মহাসড়কে যানবাহনের চাপ আরও বেড়েছে

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এম এ ওয়াদুদ বলেন, গতকাল রাত থেকে গাড়ির চাপ বাড়তে থাকে। দিনের মতো রাতেও যানবাহনের চাপ রয়েছে এই মহাসড়কে। তবে মহাসড়কের কোথাও কোনও ভোগান্তি নেই। সব গাড়ি একদম নির্বিঘ্নে চলাচল করছে। আমরা ধারণা করছি, রাত যতই বাড়বে মহাসড়কে যানবাহনের চাপ আরও বাড়তে পারে।

সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) জাফর উল্লাহ রুবেল বলেন, গাড়ির চাপ থাকলেও যান চলাচল একদম স্বাভাবিক রয়েছে। ভোরে এই চাপ আরও বাড়তে পারে, আমরা সেভাবেই প্রস্তুত আছি। আশা করছি ঈদুল ফিতরের মতো এবারও সিরাজগঞ্জের মহাসড়কে যানজট হবে না।

/এফআর/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি