ইন্দোনেশিয়া গিয়ে বিয়ে করে বউ নিয়ে বাড়ি ফিরলেন শাকিউল

জয়পুরহাট প্রতিনিধি
১৮ জুন ২০২৪, ২৩:০৯ আপডেট : ১৯ জুন ২০২৪, ১৪:০৪

প্রেমের টানে জয়পুরহাটের এক যুবক উড়াল দিলেন ইন্দোনেশিয়ায়। সেখানে গিয়ে প্রেমিকাকে বিয়ে করে ফিরলেন নিজ গ্রামে। নবদম্পতিকে দেখতে যুবকের বাড়িতে ভিড় জমাচ্ছেন আশপাশের মানুষ।

ওই যুবকের নাম শাকিউল ইসলাম (২৯)। তিনি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কুশুমশহর গ্রামের আমিনুর ইসলামের ছেলে। তার স্ত্রী তারাডা বার্লিয়াম মেগানন্দ (২৭) ইন্দোনেশিয়ার জাম্বি প্রদেশের পদজাদজারন বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কর্মরত আছেন।

জানা গেছে, মধ্যবিত্ত পরিবারের সন্তান শাকিউল লেখাপড়া শেষে চাকরির উদ্দেশ্যে ঢাকায় যান। সেখানে ইন্টারন্যাশনাল ভাষা শিক্ষা ফোরাম স্পিকিং-২৪ নামের একটি ওয়েবসাইটের মাধ্যমে ইন্দোনেশিয়ার ওই তরুণীর সঙ্গে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার।

দুই মাস আগে শাকিউল ঢাকা থেকে ইন্দোনেশিয়ায় যায়। গত ১০ জুন ওই দেশের রীতিনীতি অনুযায়ী পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। এরপর মঙ্গলবার (১৮ জুন) বিকাল ৫টায় নবদম্পতি কুশুমশহর গ্রামে নিজ বাড়িতে আসেন। এ সময় তাদের দেখতে এলাকার উৎসুক মানুষ ভিড় জমায়।

এ বিষয়ে শাকিউল ইসলাম বলেন, ‘ইন্টারন্যাশনাল ভাষা শিক্ষা ফোরাম স্পিকিং-২৪-এর মাধ্যমে পাঁচ বছর আগে তার (তারাডা বার্লিয়াম মেগানন্দ) সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আমি সেখানে গিয়ে ইন্দোনেশিয়ার রেওয়াজ অনুসারে বিয়ে করেছি। বৃহস্পতিবার (২০ জুন) আমাদের দেশের রেওয়াজ অনুসারে বউভাত অনুষ্ঠান হবে।’

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, মৃতের সংখ্যা বেড়ে ৬৬
‘চিরস্থায়ী’ বরফ গলে মুছে যাচ্ছে ‘পবিত্র’ পর্বতচূড়া
গলতে শুরু করেছে যে দ্বীপের ‘চিরতুষার’
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি