উত্তরের মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৪ জুন ২০২৪, ১৪:৩১আপডেট : ২৪ জুন ২০২৪, ১৪:৩১

বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সিরাজগঞ্জের মহাসড়কের ঝাউল ওভারব্রিজ এলাকায় প্রাইভেটকার-ট্রাক সংঘর্ষের ঘটনায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নলকা মোড় থেকে বঙ্গবন্ধু সেতুর টোলপ্লাজা পর্যন্ত উত্তরবঙ্গগামী ও ঝাউল ওভারব্রিজ থেকে ঢাকাগামী লেনে তীব্র যানজট লেগেছে।

সোমবার (২৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ঝাউল ওভারব্রিজ এলাকায় উত্তরবঙ্গগামী চুনবাহী একটি ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষের ঘটনা ঘটে।

উত্তরের মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

যানজটের কবলে পড়া ঢাকা থেকে আসা ট্রাক ড্রাইভার মোস্তফা বলেন, টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যানজটের সৃষ্টি হয়েছে। তবে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থেকে ঝাউল ওভারব্রিজ ১০ কিলোমিটার রাস্তা আসতে প্রায় চার ঘণ্টা সময় লেগেছে। জানি না আরও কতক্ষণ এই যানজটে আটকে থাকতে হবে।

উত্তরের মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, সকাল সাড়ে ৯টার দিকে উত্তরবঙ্গগামী চুনবাহী একটি ট্রাক ঝাউল ওভারব্রিজের পশ্চিম পাশে উল্টে যায়। ট্রাকটি উল্টে যাওয়ার পর থেকেই দুই পাশে যানজটের সৃষ্টি হয়।

তিনি বলেন, এই জায়গাটা দুই লেনের রাস্তা, এর ওপর দিয়ে ফ্লাইওভারের কাজ চলছে। যার ফলে এই একটা রাস্তা দিয়েই দুপাশের গাড়ি এক লেন করে চলাচল করে। কিন্তু ট্রাকটি উল্টে যাওয়ায় দুপাশের গাড়িই আটকে যায়। ফলে ঢাকাগামী লেনে এখান থেকে প্রায় নলকা ও উত্তরবঙ্গগামী লেনে যানজটটি সেতু পশ্চিম পর্যন্ত গিয়ে পৌঁছেছে।

উত্তরের মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, তবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি রাস্তার পাশে সরিয়ে দিয়ে যান চলাচল শুরু করিয়েছি। আশা করছি, অল্প সময়ের মধ্যেই যানজট স্বাভাবিক হয়ে যাবে।

/এফআর/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঈদের ছুটির শেষ দিনেও ফাঁকা রাজধানী, নেই যানজট
ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ, পদ্মা সেতুতে নেই যানজট
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান