ইফতারের আয়োজন নিয়ে সংঘর্ষে নিহত: ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড

রাজশাহী প্রতিনিধি
২২ আগস্ট ২০২৪, ২৩:০০ আপডেট : ২২ আগস্ট ২০২৪, ২৩:০০

রাজশাহীর চারঘাটের খোকন আলী হত্যাা মামলায় ৯ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অপরাধ প্রমাণিত না হওয়ায় ১৭ জনকে খালাস দেন আদালত।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকালে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মহিদুজ্জামান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে আসামিরা উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এই মামলায় ২৭ জনকে আসামি করা হলেও একজন জামিনে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- চারঘাট উপজেলার জোতকার্তিক আদর্শ গ্রামের আজগর আলীর ছেলে জিয়ারুল ইসলাম, মৃত এরফান আলীর ছেলে সেকেন্দার আলী ও হায়দার আলী, মৃত রফেজ উদ্দিনের ছেলে আশরাফ আলী, ফজলুল হকের ছেলে ফারুক হোসেন, নবীর উদ্দিনের ছেলে রনি, মৃত নূর মোহাম্মদের ছেলে ইমরান আলী, মৃত আফজ উদ্দিন শাহের ছেলে শাহজাহান আলী সাজু ও আবু বক্করের ছেলে মিলন আলী।

দ্রুত বিচার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু এ তথ্য নিশ্চিত করে বলেন, ‌‘২০২২ সালের ৮ এপ্রিল চারঘাট উপজেলার নন্দনগাছী ইউনিয়নের একটি মসজিদ কমিটির ইফতার মাহফিল আয়োজন নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে খোকন আলী নিহত হন। এ ঘটনায় খোকনের স্ত্রী রুপা বেগম ৩৮ জনের নামে চারঘাট থানায় মামলা করেন। তবে তদন্ত শেষে ২৭ জন আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। এর মধ্যে বিচার চলাকালে ইমাজ উদ্দিন নামের এক আসামির মৃত্যু হয়। মামলায় ২৭ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। এতে ৯ আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।’

/এএম/
সম্পর্কিত
মাদ্রাসায় ভাঙচুর করা বিএনপি নেতাকে অব্যাহতি দিলেন আরেক বহিষ্কৃত নেতা
শারীরিক প্রতিবন্ধী গৃহকর্মীকে ধর্ষণের মামলায় সেই গৃহকর্তা কারাগারে 
মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা: হাইকোর্টে প্রধান আসামির জামিন
সর্বশেষ খবর
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি