যমুনার তীর রক্ষা বাঁধের ৭০ মিটার এলাকা নদী গর্ভে বিলীন

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৯আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৯

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পুরাতন মেঘাই এলাকার যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে ধসে গেছে বাঁধের ৭০ মিটার এলাকা। তবে ভাঙন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এসেছে বলে জানিয়েছে পাউবো।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মেঘাই পুরাতন বাঁধ এলাকায় এ ভাঙন শুরু হয়। এরপর রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বাঁধটির ৭০ মিটার এলাকা ধসে নদীগর্ভে চলে যায়। খবর পেয়ে রবিবার সকাল থেকে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিতি হয়ে ভাঙন নিয়ন্ত্রণে জিওব্যাগ ডাম্পিং শুরু করেন।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসাইন বলেন, নদীতে পানি কমে চর জেগে ওঠায় সব পানি ওদিক দিয়ে যাচ্ছে। ফলে পানি বিপদসীমার অনেক নিচে থাকার পরেও প্রবল স্রোত তৈরি হয়ে বাঁধের তলদেশ থেকে মাটি সরে যাওয়ায় ভাঙন দেখা দিয়েছে। ফলে এরই মধ্যে বাঁধের ৭০ মিটার এলাকা নদীগর্ভে ধসে গেছে।

তিনি আরও বলেন, খবর পেয়ে সেখানে দ্রুত জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করা হয়। ইতোমধ্যেই ভাঙন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে থেকে মেরামত কাজে অংশ নেন। আশা করছি, সেখানে আর ভাঙার আশঙ্কা নেই। শুষ্ক মৌসুমে ধসে যাওয়া অংশ পুরোপুরি মেরামত করা হবে বলেও জানান এই কর্মকর্তা।

/ইউএস/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ঈদ করার আশায় বইসা আছে বাড়ির লোকজন, নজরুল মর্গে, আমি থানায়
ঈদযাত্রা: যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ৩৩ হাজার যান চলাচল
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের