যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার আ.লীগ নেতা কারাগারে

বগুড়া প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২৪, ১৭:১৭আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ১৭:১৭

বগুড়ার শাজাহানপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় পাইপ গান, পাঁচ রাউন্ড গুলি, পাঁচটি ককটেল ও চারটি হাঁসুয়া উদ্ধার ও এমদাদুল হক (৩৪) নামে স্থানীয় আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোরে উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোট বামনদীঘিপাড়া গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, আসামির বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করেছে।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, এমদাদুল হক বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোট বামনদীঘিপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে। তিনি আমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এ ছাড়া তিনি প্রাণ কোম্পানির মার্কেটিং ম্যানেজার।

যৌথ বাহিনীর সদস্যরা বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালান। ঘরে তল্লাশি করে একটি পাইপ গান, চার রাউন্ড চায়না রাইফেলের গুলি, এক রাউন্ড পিস্তলের গুলি, একটি চায়না রাইফেলের গুলির খোসা, পাঁচটি ককটেল, চারটি বড় হাঁসুয়া ও একটি ছোরা পাওয়া যায়।

এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে এমদাদুল হকের বিরুদ্ধে মামলা করেছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের