এনায়েতপুর থানার ১৫ পুলিশ হত্যা: আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২৪, ১৯:৫৫আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ১৯:৫৫

সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা করে ১৫ পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় করা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ও বৃহস্পতিবার দুপুরে চৌহালী উপজেলার দুটি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী। গ্রেফতারকৃতরা হলেন চৌহালীর খাসপুকুরিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম এবং এনায়েতপুর থানা যুবলীগের সাবেক সদস্য ও সভাপতি প্রার্থী আইয়ুব আলী শেখ। 

পুলিশ জানায়, বুধবার রাতে এনায়েতপুর গ্রামের কেজির মোড় এলাকা থেকে আইয়ুবকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে চৌহালীর খাসপুকুরিয়া ইউনিয়নের বৌন্যা গ্রাম থেকে আশরাফুলকে গ্রেফতার করা হয়।

ওসি রওশন ইয়াজদানী বলেন, ‌‘৪ আগস্ট এনায়েতপুর থানায় হামলা করে পুলিশ সদস্যদের হত্যার ঘটনায় করা মামলায় যুবলীগ নেতা আইয়ুব আলী ও আওয়ামী লীগ নেতা আশরাফুল আলমকে গ্রেফতার করা হয়েছে। তবে তারা মামলার এজাহারনামীয় আসামি নন। বিকালে দুজনকে আদালতে পাঠানো হয়েছে।’

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ৪ আগস্ট এনায়েতপুর থানার ১৫ পুলিশ সদস্যকে হত্যা ও থানা ভবনে হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগের চার নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত ছয় হাজার ব্যক্তিকে আসামি করে একটি মামলা করা হয়। ২৬ আগস্ট রাতে এনায়েতপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মালেক বাদী হয়ে মামলাটি করেন। মামলায় এখন পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী