১৪৪ ধারা জারি, আড়াই কিলোমিটার দূরে গিয়ে বিএনপির একাংশের কমিটি ঘোষণা

জয়পুরহাট প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২৪, ১১:১৭আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ১১:১৭

জয়পুরহাটের আক্কেলপুরে বিএনপির দুই পক্ষের দ্বন্দ্বের কারণে সম্মেলনের পূর্বনির্ধারিত স্থান রাজকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ এক কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। ওই স্থান থেকে আড়াই কিলোমিটার দূরে আক্কেলপুর সিনিয়র মাদ্রাসা মাঠে পৌর বিএনপির তিন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।

পরে বিকেল সাড়ে ৫টায় কলেজ বাজার ছোট সেতু এলাকায় পৌর বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে পৌরসভার তিনটি ওয়ার্ড কমিটি গঠনের তথ্য জানান পৌর বিএনপির আহ্বায়ক আলমগীর চৌধুরী বাদশা।

স্থানীয় সূত্রে জানা যায়, আক্কেলপুর পৌর বিএনপির একাংশ গতকাল বিকাল ৩টায় রাজকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌরসভার তিনটি ওয়ার্ড কমিটি গঠন করার ঘোষণা দিয়েছিল। দলের আরেক পক্ষের নেতাকর্মীরা এভাবে কমিটি গঠন দলের গঠনতন্ত্রবিরোধী দাবি করে বিক্ষোভ সমাবেশ করেন। এ নিয়ে দলটির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একই স্থানে পৌর বিএনপির দুই পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে।

এর পরিপ্রেক্ষিতে রাজকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ এক কিলোমিটার এলাকাজুড়ে বৃহস্পতিবার বেলা ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

আক্কেলপুর পৌর বিএনপির আহ্বায়ক আলমগীর চৌধুরী কলেজ বাজার ছোট সেতু এলাকায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা রাজকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনটি ওয়ার্ড কমিটি করতে চেয়েছিলাম। সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। পরে আক্কেলপুর সিনিয়র মাদ্রাসায় গিয়ে কমিটিগুলো গঠন করেছি।’

আলমগীর চৌধুরী জানান, এক নম্বর ওয়ার্ডের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক মো. ছামছুল, সাংগঠনিক সম্পাদক আবদুল ওহাব। দুই নম্বর ওয়ার্ডের সভাপতি আবদুল হাকিম, সাধারণ সম্পাদক আসলাম হোসেন, সাংগঠনিক সম্পাদক আজাহার আলী। তিন নম্বর ওয়ার্ডের সভাপতি মোক্তাদুর রহমান, সাধারণ সম্পাদক মাসুদ রানা ও সাংগঠনিক সম্পাদক সাইফুল আকন্দ।

এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান কমল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিনসহ দলটির বিপুলসংখ্যক নেতা-কর্মী সেখানে উপস্থিত ছিলেন। তবে পৌর বিএনপির আরেক পক্ষের কোনও তৎপরতা দেখা যায়নি।

/কেএইচটি/
সম্পর্কিত
জ্বালানি সংকট নিরসনে প্রধানমন্ত্রীর চেষ্টার কোনও ত্রুটি নেই: নজরুল ইসলাম খান
সরকারের সবচেয়ে বড় সাফল্য ছয় মাসে প্রতিটি সেক্টরে জবাবদিহি প্রতিষ্ঠা: রিজভী 
সরকারের ১৮০ দিনে অর্থনীতির গতি কতটা ফিরলো
সর্বশেষ খবর
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস