শেখ মুজিবকে বাদ দিয়ে ট্রাম্পের ছবি ব্যবহার করছেন শেখ হাসিনা: দুলু

নাটোর প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২৪, ২১:৩৪ আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ২১:৩৪

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘এতদিন নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে শেখ মুজিবকে ব্যবহার করেছেন শেখ হাসিনা। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ভারতে গিয়ে এখন শেখ মুজিবকে বাদ দিয়ে আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি ব্যবহার করছেন।’

তিনি বলেন, ‘এতদিন মিছিলে শেখ মুজিবের ছবি ব্যবহার করলেও এবার ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করে সেই মিছিলে হামলা চালিয়ে ছবি তুলে তাকে পাঠানোর জন্য নির্দেশ দিয়েছেন নেতাকর্মীদের। এসব ষড়যন্ত্রে কোনও কাজ হবে না। দেশের মানুষ আওয়ামী লীগকে ঝাড়ুপেটা করে বিদায় করেছে, আর কখনও গ্রহণ করবে না। আওয়ামী লীগকে এদেশে আর কোনোভাবেই ঠাঁই দেওয়া হবে না।’ 

শনিবার (৯ নভেম্বর) বিকালে নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল হাপানিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে  পিপরুল ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
 
নেতাকর্মীদের উদ্দেশে দুলু বলেন, ‘ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তার অনেক দোসর রাতের আঁধারে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। সেখানে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশকে অশান্ত করার হুমকি দিয়ে যাচ্ছে ফ্যাসিস্টের দোসররা। 

পিপরুল ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির শিকদারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন দুলুর স্ত্রী ছাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম ও ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম।

/এএম/
সম্পর্কিত
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
মাদ্রাসায় ভাঙচুর করা বিএনপি নেতাকে অব্যাহতি দিলেন আরেক বহিষ্কৃত নেতা
এমপি পদ হারালেন মিষ্টি, আপসে রক্ষা পাবেন গাজী নজরুল?
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি