গভীর রাতে এসিল্যান্ডের বাসভবন লক্ষ্য করে গুলি

নওগাঁ প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৫, ১৭:৫০ আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ১৮:১৩

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিমের সরকারি বাসভবনে গভীর রাতে দুর্বৃত্তরা গুলি চালিয়েছে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। বুধবার (২৯ জানুয়ারি) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব।

পুলিশ জানিয়েছে, এসিল্যান্ডের বাসায় কয়েকটি গুলির চিহ্ন পাওয়া গেছে। বাসার জানালার কাচ ভেঙে গেছে এবং শয়নকক্ষ লক্ষ্য করে গুলি ছোড়ার আলামত মিলেছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে, সে বিষয়ে এখনও কোনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

ওসি আহসান হাবিব বলেন, ‘ঘটনাস্থলে চার রাউন্ড গুলির তথ্য পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে এই গুলি চালানো হতে পারে। পুলিশের একাধিক টিম তদন্ত করছে। আশা করছি দ্রুত দোষীদের শনাক্ত করা সম্ভব হবে।’

এদিকে, ঘটনার পর থেকেই এসিল্যান্ড রেজাউল করিমের নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে তিনি এ বিষয়ে এখনও গণমাধ্যমের কাছে কোনও মন্তব্য করেননি।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
রাউজানে সন্ত্রাসীদের গুলিতে ১২ পুলিশ সদস্য আহত
নোয়াখালীতে দিনদুপুরে ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা
পার্কিং নিয়ে তর্কের জেরে এক্সপ্রেসওয়েতে গুলি, গ্রেফতার  ২
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি