বিএনপি নেতার বাড়িতে গুলির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার

নাটোর প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৪৮ আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৪৮

নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রশিদ চৌধুরীর বাড়িতে গুলিবর্ষণের অভিযোগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সোহেল রানাকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের ভাটোপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা। সোহেল রানা ওই এলাকার রফিকুল ইসলাম রফিকের ছেলে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। তিনি জানান, বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় সম্পৃক্ততার সন্দেহে তাকে গ্রেফতার করা হয়। আদালতের মাধ্যমে আসামিকে জেলহাজতে পাঠানো হবে।

উল্লেখ্য, গত বছরের ১৬ ডিসেম্বর রাত ১টার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের জৈন্তিপুর এলাকায় ওই বিএনপি নেতার বাড়ির জানালা ও দেয়াল লক্ষ্য করে ৯ রাউন্ড গুলি ছোড়া হয়। ওই রাতেই পুলিশ সেখান থেকে ৭ রাউন্ড গুলির খোসা এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করে। পরে এ নিয়ে বাগাতিপাড়া মডেল থানায় মামলা দায়ের করেন ওই বিএনপি নেতা।

/কেএইচটি/
সম্পর্কিত
‘ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে’, হুমকির পর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেফতার
রাসেলের শয়নকক্ষে দুটি বিদেশি পিস্তল, চাঁদা না দিলেই দিতেন হত্যার হুমকি
যে কারণে মিসরের ছয় সাংবাদিককে গ্রেফতার করা হলো
সর্বশেষ খবর
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি