১ কোটি ২৫ লাখ টাকার অবৈধ সম্পদ, বিএনপি নেতা পরিমলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

বগুড়া প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫০আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫০

বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও বিএনপির সাবেক নেতা পরিমল চন্দ্র দাসের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের বগুড়ার উপসহকারী পরিচালক মো. রোকনুজ্জামান সোমবার বগুড়ার সিনিয়র বিশেষ জজ আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দুদকের বগুড়া কার্যালয়ের আইনজীবী আবুল কালাম আজাদ বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পরিমল চন্দ্র দাসের বিরুদ্ধে বিরুদ্ধে এক কোটি ২৫ লাখ ৯৩ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। আদালত অভিযোগপত্র গ্রহণের পর শুনানির জন্য আগামী ২৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন।’

অভিযুক্ত পরিমল চন্দ্র দাস পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, পরিমল চন্দ্র দাসের বিরুদ্ধে ২০২২ সালের নভেম্বরে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। ২০২৩ সালে পরিমল চন্দ্র দাসের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেয় দুদক। দুদকের অনুসন্ধানে এক কোটি ২৫ লাখ ৯৩ হাজার ৪১৮ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের সত্যতা পাওয়া যায়। দুদকের বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হাফিজুর রহমান বাদী হয়ে ২০২৩ সালের ১০ ডিসেম্বর দুদক জেলা কার্যালয়ে  মামলা করেন। পরে মামলাটি তদন্তের দায়িত্ব পান দুদকের বগুড়া জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. রোকনুজ্জামান।

এ ব্যাপারে জানতে চাইলে পরিমল চন্দ্র দাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিএনপি করার কারণে আওয়ামী লীগ সরকারের সময় আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা করা হয়েছিল। সে সময় দুই কোটি ৬১ লাখ টাকা আয়কর পরিশোধ করেছিলাম। দুদকের নোটিশের পরিপ্রেক্ষিতে দুই কোটি ৫৪ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিবরণ জমা দিয়েছি। এটি হয়রানিমূলক মামলা। আইনিভাবে মোকাবিলা করবো।’

/এএম/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের