কৃষক সেজে জমি থেকে পলাতক আসামিকে গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
১০ জুন ২০২৫, ১৬:২৬আপডেট : ১০ জুন ২০২৫, ১৬:২৬

বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ কৃষক সেজে ধানের ক্ষেত থেকে শিবলু মিয়া (৪০) নামে অর্থ আত্মসাৎ-সংক্রান্ত মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে। সোমবার (৯ জুন) বিকালে তাকে উপজেলার গড়মহাস্থান গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহীন জানান, মঙ্গলবার (১০ জুন) দুপুরে তাকে (শিবলু) আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

বগুড়ার শিবগঞ্জ থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) ব্রজেন চন্দ্র মাহাতো জানান, শিবলু মিয়া বগুড়ার শিবগঞ্জ উপজেলার গড়মহাস্থান গ্রামের আবদুর রহমানের ছেলে। তিনি টাঙ্গাইলের কালিহাতী এলাকায় একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। টাকা আত্মসাতের অভিযোগে গত ২০১৯ সালে তার বিরুদ্ধে কালিহাতী থানায় এনআই অ্যাক্টে (অর্থসংক্রান্ত) মামলা হয়। এ ব্যাপারে টাঙ্গাইলের একটি আদালত গত ২০২৪ সালে তার অনুপস্থিতিতে তাকে ছয় মাসের বিনা শ্রম কারাদণ্ড ও দুই লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেন। এরপর থেকে শিবলু মিয়া গ্রেফতার ও সাজা এড়াতে বিভিন্ন স্থানে পলাতক ছিলেন।

এ ব্যাপারে তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এ গ্রেফতারি পরোয়ানা শিবগঞ্জ থানায় আসে। পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা করছিল। শিবলু মিয়া পবিত্র ঈদুল আজহার আগে গোপনে গড়মহাস্থান গ্রামের বাড়িতে আসেন।

এসআই ব্রজেন চন্দ্র মাহাতো আরও জানান, সোমবার বিকালে গোপনে খবর পাওয়া যায়, পলাতক সাজাপ্রাপ্ত আসামি শিবলু মিয়া গড়মহাস্থান গ্রামে নিজের ধানের ক্ষেতে কাজ করছেন। এ সময় তার নেতৃত্বে সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহিনুর আলম কৃষকের বেশে ওই ধানক্ষেতে যান। একপর্যায়ে শিবলু মিয়াকে শনাক্ত করার পর তাকে গ্রেফতার করেন।

জিজ্ঞাসাবাদে তিনি সাজা ও জরিমানার কথা স্বীকার করেন। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে। এখান থেকে তাকে টাঙ্গাইলের আদালত হয়ে জেলে নেওয়া হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী