ইনজুরিতে বিপর্যস্ত বার্সেলোনা, খেলোয়াড় সংকটে ফ্লিক

স্পোর্টস ডেস্ক  
২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৫ আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৫

মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে এসে ইনজুরির ধাক্কায় বিপর্যস্ত বার্সেলোনা। একের পর এক খেলোয়াড় চোটে পড়ায় দুশ্চিন্তা বাড়ছে কোচ হান্সি ফ্লিকের। শুধু মূল দল নয়, ক্লাবের নারী দল, ‘বি’ দল এমনকি বাস্কেটবল দলও ইনজুরির সমস্যায় ভুগছে।

স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ব্যস্ত সূচি, আন্তর্জাতিক ম্যাচের চাপ এবং ঘন ঘন ভ্রমণের কারণে খেলোয়াড়দের ওপর শারীরিক ধকল বাড়ছে। চিকিৎসক ও ফিজিওথেরাপিস্টের সংখ্যা বাড়ানোর পাশাপাশি ইনজুরি প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ নিয়েছে বার্সেলোনা। তবে তাতেও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি।

মূল দলের ক্ষেত্রে সমস্যাটা সবচেয়ে বেশি চোখে পড়েছে রক্ষণভাগে। রিয়াল বেতিস, পিএসজি ও রিয়াল মাদ্রিদের বিপক্ষে টানা ম্যাচের সময় এরিক গার্সিয়া, জুলেস কুন্দে, জাভি এসপার্ট ও দানি ওলমো চোটে পড়েছিলেন। জেরার্ড মার্টিনও শারীরিক অস্বস্তিতে ভুগেছেন।

এদিকে নতুন করে দুশ্চিন্তা বাড়িয়েছেন মার্ক বার্নাল। অনুশীলনের চাপ থেকে শারীরিক অস্বস্তি দেখা দেওয়ায় শুক্রবারের অনুশীলনে অংশ নেননি এই মিডফিল্ডার। সতর্কতার অংশ হিসেবে তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব।

তবে কিছুটা স্বস্তির খবরও আছে। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে শুক্রবার দলের অনুশীলনে ফিরেছেন রদ্রি। যদিও পুরোপুরি ম্যাচ খেলার অবস্থায় আছেন কি না, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের ফিটনেস নিয়েও অপেক্ষা করতে হচ্ছে ফ্লিককে। অন্যদিকে আলেহান্দ্রো বালদের চোটের বিষয়টিও পর্যবেক্ষণে রয়েছে।

শুধু মূল দলেই নয়, বার্সেলোনার ‘বি’ দলও পড়েছে বড় সংকটে। কোচ জুলিয়ানো বেলেত্তির দলে চোট ও জাতীয় দলের দায়িত্ব মিলিয়ে একসময় ২০ জনের বেশি খেলোয়াড় অনুপস্থিত ছিলেন। সর্বশেষ মিরজা কাটোভিচের পায়ের হাড় ভেঙেছে। তার মাঠে ফিরতে প্রায় চার মাস লাগতে পারে। সব মিলিয়ে দলটির ইনজুরির তালিকায় রয়েছেন ১২ জন।

নারী দলেও একই চিত্র। লায়া আলেহান্দ্রির দীর্ঘমেয়াদি চোটের পাশাপাশি ভিকি লোপেজ, কিকা নাজারেথ, কেরোলিন নিকোলি ও আইরিন পারেদেসের মতো খেলোয়াড়রা বিভিন্ন সময়ে চোটে পড়েছেন। বাস্কেটবল দলও খেলোয়াড় সংকটের বাইরে নয়।

এমন পরিস্থিতিতে বার্সেলোনার সামনে বড় চ্যালেঞ্জ খেলোয়াড়দের ফিট রাখা। বিশেষ করে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের ব্যস্ত সূচিতে দলের ভারসাম্য ধরে রাখতে ফ্লিককে বেশ সতর্ক হয়েই এগোতে হচ্ছে।

/টিএ/জিকে/
সম্পর্কিত
বার্সেলোনায় ফেরার গুঞ্জন উড়িয়ে ফ্যাব্রেগাস যা বলেছেন
গর্ডনের জোড়া গোলে সাবাহকে উড়িয়ে দিলো বার্সেলোনা
চার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে সাবাহর মাঠে বার্সেলোনা
সর্বশেষ খবর
লিপবাম ছাড়াই ঠোঁটের যত্ন, শীতে শুষ্কতা দূর করার ঘরোয়া উপায়
লিপবাম ছাড়াই ঠোঁটের যত্ন, শীতে শুষ্কতা দূর করার ঘরোয়া উপায়
রাবিতে পরীক্ষায় অসদুপায়: ৪৭ শিক্ষার্থীকে শাস্তি; বহিষ্কার ১২
রাবিতে পরীক্ষায় অসদুপায়: ৪৭ শিক্ষার্থীকে শাস্তি; বহিষ্কার ১২
নিজের চারপাশের অদৃশ্য আভা সম্পর্কে জানার দিন
নিজের চারপাশের অদৃশ্য আভা সম্পর্কে জানার দিন
সেন্টমার্টিনে চিংড়ি খেয়ে পর্যটকের মৃত্যু
সেন্টমার্টিনে চিংড়ি খেয়ে পর্যটকের মৃত্যু
সর্বাধিক পঠিত
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আবারও বাড়লো স্বর্ণের দাম
আবারও বাড়লো স্বর্ণের দাম
‘একটা ভিসি দেন, ক্লাসে ফেরার ব্যবস্থা করেন’, চুয়েট শিক্ষার্থীদের আকুতি
‘একটা ভিসি দেন, ক্লাসে ফেরার ব্যবস্থা করেন’, চুয়েট শিক্ষার্থীদের আকুতি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি
যুক্তরাষ্ট্রের নির্দেশনা মানবে না নেদারল্যান্ডস
যুক্তরাষ্ট্রের নির্দেশনা মানবে না নেদারল্যান্ডস