বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২০, ২২:৫২আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ১৩:৩০

রংপুর দিনাজপুরের ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাভলী বেওয়া (৬৫) নামে প্রয়াত মুক্তিযোদ্ধার স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ফুলবাড়ী উপজেলার পশ্চিম গৌরীপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধা লাভলী বেওয়া ওই এলাকার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের স্ত্রী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বাড়ির বারান্দার টিনের সঙ্গে বৈদ্যুতিক তার স্পর্শ হয়ে বিদ্যুতায়িত হয়। বারান্দার টিন নিচু হওয়ায় সকালে রান্না করার সময় লাভলী বেওয়ার মাথায় টিন স্পর্শ করে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে পড়ে যান। এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

/আরআইজে/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাল্লা দিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অপকর্মে সম্পৃক্ত হচ্ছে: রাশেদ খাঁন  
পাল্লা দিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অপকর্মে সম্পৃক্ত হচ্ছে: রাশেদ খাঁন  
হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্‌সি
হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্‌সি
১৪৪ ধারা জারির মাইকিং করা সেই ছাত্রদল নেতা বহিষ্কার
১৪৪ ধারা জারির মাইকিং করা সেই ছাত্রদল নেতা বহিষ্কার
‘আড়াই ঘণ্টা অপেক্ষার পর ৪২ টাকার গ্যাস দিয়ে কী করবো?’
‘আড়াই ঘণ্টা অপেক্ষার পর ৪২ টাকার গ্যাস দিয়ে কী করবো?’
সর্বাধিক পঠিত
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ