দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত আসাদুল ইসলামকে আজ রবিবার (৬ সেপ্টেম্বর) বিকালে আদালতে তোলা হবে। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের ওসি ইমাম জাফর এ তথ্য জানান।
ইমাম জাফর বলেন, ‘রবিবার ভোররাত সাড়ে ৩টার দিকে আসাদুলকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে তাকে হাসপাতালে ভর্তি করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজ বেলা ৩টা থেকে বিকাল ৪টার মধ্যে তাকে আদালতে তোলা হবে।'
এর আগে শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় আসাদুলকে ঘোড়াঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব-১৩। পরে রাতে ঘোড়াঘাট থানা পুলিশ তাকে ডিবির কাছে হস্তান্তর করে।
এদিকে, এই মামলার অন্য দুই আসামি নবীরুল ইসলাম ও সান্টু কুমারকে শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাদের সুবিধাজনক সময়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানিয়েছেন ডিবি’র ওসি।
উল্লেখ্য, গত বুধবার (২ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও'র সরকারি বাসভবনে ঢুকে হামলা করে দুর্বৃত্তরা। প্রথমে গেটে দারোয়ানকে বেঁধে ফেলে তারা। পরে বাসার পেছনে গিয়ে মই দিয়ে উঠে ভেনটিলেটর ভেঙে বাসায় প্রবেশ করে হামলাকারীরা। ভেতরে ঢুকে ভারী ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং আঘাত করে ইউএনও ওয়াহিদাকে গুরুতর আহত করে তারা। এ সময় মেয়েকে বাঁচাতে এলে বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে (৭০) জখম করে দুর্বৃত্তরা। পরে তারা অচেতন হয়ে পড়লে মৃত ভেবে হামলাকারীরা পালিয়ে যায়। ভোরে স্থানীয়রা টের পেয়ে তাদের উদ্ধার করেন।
ওয়াহিদাকে প্রথমে রংপুরে ও পরে রংপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়। বর্তমান তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে ইউএনও ওয়াহিদার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্য ও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালের অধ্যাপক ডা. জাহিদুর রহমানের নেতৃত্বে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।
আরও পড়ুন...
ইউএনও’র ওপর হামলার প্রধান আসামি আসাদুলকে পুলিশে হস্তান্তর
ইউএনওর ওপর হামলার মামলা ডিবিতে, নবিরুল ও সান্টুর ৭ দিনের রিমান্ড মঞ্জুর
ইউএনও ওয়াহিদার ওপর হামলা: আরও ৩ জন আটক
ইউএনও’র ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে: কাদের
‘জাহাঙ্গীর ও আসাদুলের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি সেই প্রশ্ন আমারও’
আগেও হামলা চালিয়েছে যুবলীগের জাহাঙ্গীর ও আসাদুল!
ইউএনও ওয়াহিদার সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর
অস্ত্রোপচার সফল হলেও আশঙ্কামুক্ত নন ইউএনও ওয়াহিদা
ডান সাইড প্যারালাইজড হয়ে গেছে ওয়াহিদার
ইউএনও ওয়াহিদার ওপর হামলায় দুই জন আটক
ইউএনও’র ওপরে হামলার ঘটনায় মামলা
ইউএনও’র ওপর হামলার ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি
এটা সিরিয়াস ক্রাইম: রংপুর বিভাগীয় কমিশনার
ইউএনও’র ওপর হামলাকারী ছিল পিপিই পরা
ইউএনও’র ওপর এমন হামলা বিশ্বাস করতে পারছেন না কেউ
ইউএনও ও তার বাবাকে কুপিয়ে ‘মৃত ভেবে’ ফেলে রেখে যায় হামলাকারীরা








