জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা: প্রধান আসামির ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ

লালমনিরহাট প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২০, ১৩:২১আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ১৯:৪৭

গুজব ছড়িয়ে জুয়েলকে পিটিয়ে-পুড়িয়ে হত্যা

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে গুজব ছড়িয়ে আবু ইউনুস মো. শহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি আবুল হোসেন ওরফে হোসেন আলীকে আজ আদালতে তুলে পাঁচ দিনের রিমান্ড আবেদন করবে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) দুপুরের পর লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোছা. ফেরদৌসী বেগমের আদালতে তুলে এই রিমান্ড আবেদন করবেন মামলার তদন্ত সংস্থা জেলা ডিবি পুলিশের ইন্সপেক্টর মো. মাহমুদুন্নবী।

এদিকে এ ঘটনায় দায়ের করা মামলায় আরও ২ জন আসামিকে গ্রেফতার করেছে পাটগ্রাম থানা ও লালমনিরহাট জেলা ডিবি পুলিশ। লালমনিরহাট জেলা ডিবি পুলিশের ওসি ওমর ফারুক এসব তথ্য জানান।     

ডিবির ওসি জানান, শনিবার (৭ নভেম্বর) ভোরে রাজধানী থেকে গ্রেফতার প্রথম মারধরকারী ও মামলার এক নম্বর আসামি আবুল হোসেন ওরফে হোসেন আলীকে রবিবার (৮ নভেম্বর) পাটগ্রাম থানায় আনা হয়। সোমবার (৯ নভেম্বর) দুপুরের পর তাকে আদালতে তুলে ৫ দিনের রিমান্ড আবেদন করবেন মামলার তদন্ত সংস্থা লালমনিরহাট জেলা ডিবি পুলিশের ইন্সপেক্টর মো. মাহমুদুন্নবী। এছাড়া ওই মামলায় উফারমারা এলাকার রবিউল ইসলাম (৪৯) ও ইসলামপুর এলাকার সুজন মিয়া (২২)কে গ্রেফতার করা হয়েছে। আবুল হোসেনের সঙ্গে এই দুই আসামিকেও আদালতে সোপর্দ করা হবে। রবিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে এই দুই আসামিকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন শরিফ অবমাননার গুজব ছড়িয়ে আবু ইউনুস মো. শহিদুন্নবীকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনার পর পৃথক তিনটি মামলা করা হয়। এতে ১১৪ জনকে এজাহার নামীয়সহ অজ্ঞাত শতশত ব্যক্তিকে আসামি করা হয়।  এখন পর্যন্ত ৩১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন:

হত্যার পর পুড়িয়ে দেওয়ার মামলায় হোসেন আলীর রিমান্ড

জুয়েলকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় অংশ নেওয়া বেশিরভাগই ‘কিশোর’!

 

পালিয়ে গেছে হোসেন ডেকোরেটরের মালিক?

কোরআন অবমাননার কোনও প্রমাণ মেলেনি: জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি




ফোর্স থাকলে দুই জনকেই রেসকিউ করতে পারতাম: পাটগ্রাম ইউএনও

জুয়েলের বিরুদ্ধে কোরআন অবমাননার প্রমাণ মেলেনি: গোয়েন্দা প্রতিবেদন

বুড়িমারীতে জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় তিনটি মামলা (ভিডিও)

‘জুয়েলকে মসজিদের বাইরে আনার পর পরিস্থিতি এমন হবে ভাবিনি’

হত্যার পর পুড়িয়ে দেওয়ার ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত দাবি স্বজনদের

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রশান্ত উপকূলে ধেয়ে আসছে ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো
প্রশান্ত উপকূলে ধেয়ে আসছে ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো
ব্যাংকে বড় নিয়োগ, ১৮ অক্টোবরের মধ্যে আবেদন
ব্যাংকে বড় নিয়োগ, ১৮ অক্টোবরের মধ্যে আবেদন
‘ডুও’র যেসব সুবিধা আইফোনের অন্য মডেলে মিলবে না
‘ডুও’র যেসব সুবিধা আইফোনের অন্য মডেলে মিলবে না
তেলের দাম বাড়িয়ে সরকার কত টাকা পাবে, জনগণের পকেট কাটা যাবে কত?
তেলের দাম বাড়িয়ে সরকার কত টাকা পাবে, জনগণের পকেট কাটা যাবে কত?
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার