সংসদ সদস্য মনোরঞ্জন শীল করোনায় আক্রান্ত

দিনাজপুর প্রতিনিধি
০৭ জুন ২০২১, ০৮:৪৮আপডেট : ০৭ জুন ২০২১, ০৮:৪৮

দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার জাতীয় সংসদ ভবনের মেডিক্যাল সেন্টারে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের কথা জানা যায়।

মনোরঞ্জন শীল গোপাল নিজেই মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংসদে প্রবেশের আগে বাধ্যতামূলক করোনা টেস্ট করতে হয়। সে কারণে শুক্রবার জাতীয় সংসদ ভবনের মেডিক্যাল সেন্টারে নমুনা দেন তিনি। শনিবার রিপোর্ট আসে তিনি করোনা পজিটিভ।

তিনি জানান, শরীরে জ্বর ও ব্যথা অনুভব করছেন। তবে শারীরিকভাবে ভালো আছেন। তিনি মানিক মিয়া অ্যাভিনিউয়ের ন্যাম ভবনের এমপি হোস্টেলে অবস্থান করছেন।

দেশে করোনার টিকা কার্যক্রম শুরুর প্রথম দিনই ৭ ফেব্রুয়ারি মনোরঞ্জন শীল গোপাল প্রথম টিকা গ্রহণ করে কার্যক্রমের উদ্বোধন করেন। গত ৮ এপ্রিল তিনি করোনার টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। প্রায় দুই মাস পর তার শরীরে করোনার সংক্রমণ ধরা পড়লো।

/এমএএ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান