ডিউটিভ্যানেই মারা গেলেন পুলিশ কনস্টেবল

রংপুর প্রতিনিধি
২৩ জুন ২০২১, ১৪:০০আপডেট : ২৩ জুন ২০২১, ১৪:০০

রংপুরে ডিউটিরত অবস্থায় পুলিশ ভ্যানে কনস্টেবল আশরাফুল ইসলামের (৫০) মৃত্যু হয়েছে। তিনি রংপুর মেট্রোপলিটান কোতোয়ালি থানায় কর্মরত ছিলেন। থানার ওসি আব্দুর রশিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কনস্টেবল আশরাফুল ইসলামের বাড়ি লালমনিরহাট জেলার হাতিবান্ধা এলাকায়।

পুলিশ জানায়, মঙ্গলবার (২২ জুন) রাতে কনস্টেবল আশরাফুলের টহল ডিউটি ছিল। তিনি এসআই মিসির আলীর সঙ্গে অন্যান্য সহকর্মীদের সঙ্গে গাড়িতে করে নগরীর বিভিন্ন স্থানে টহল দেওয়ার দায়িত্ব পালন করছিলেন। ডিউটিরত অবস্থায় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

চিকিৎসক ডা. সোহাগ জানান, স্ট্রোক করায় মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারণে পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ বলেন, সরকারি দায়িত্ব পালনকালে আকস্মিক অসুস্থ হয়ে মারা যাওয়ার ঘটনা খুবই মর্মান্তিক। এ ঘটনায় পুলিশ পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। কনস্টেবল আশরাফুল অত্যন্ত সৎ ও কর্তব্য পরায়ণ ছিলেন বলে মন্তব্য করেন ওসি।

/টিটি/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম