উপবৃত্তির টাকার জন্য শিক্ষার্থীদের বাবা সেজেছেন প্রধান শিক্ষক

কুড়িগ্রাম প্রতিনিধি
২৯ জুন ২০২১, ২০:৫১আপডেট : ২৯ জুন ২০২১, ২০:৫১

কুড়িগ্রামের উলিপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপবৃত্তির জন্য বরাদ্দের টাকা আত্মসাতের উদ্দেশ্যে তালিকায় শিক্ষার্থীদের বাবা হিসেবে প্রধান শিক্ষকের নাম ব্যবহারের অভিযোগ উঠেছে। একই সঙ্গে উপবৃত্তির তালিকায় কয়েকজন শিক্ষার্থীর মায়ের নামের স্থলে প্রধান শিক্ষকের স্ত্রীর নাম এবং একাধিক শিক্ষার্থীর ভাই পরিচয়ে প্রধান শিক্ষকের ছেলের নাম ব্যবহার করা হয়েছে।

এছাড়াও শিক্ষার্থীদের অভিভাবক হিসেবে তার দুই শ্যালকের নামও ব্যবহার করেছেন বলে অভিযোগ সূত্রে জানা গেছে। এ ঘটনায় সুবিধাবঞ্চিত এক অভিভাবক প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম মাহাবুবার রহমান। তিনি উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের মাদারটারী পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

অভিযোগ সূত্রে জানা গেছে, ১৯৮৬ সাল থেকে উপজেলার মাদারটারী পূর্ব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাহাবুবার রহমান প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন। দায়িত্ব নেওয়ার পর থেকে বিদ্যালয়ে নিজের পক্ষের লোকজন দিয়ে পকেট কমিটি করে স্লিপ, প্রাক-প্রাথমিক ও রুটিন মেইনটেন্যান্স প্রকল্পের টাকা নয়-ছয় করে আসছেন।

চলতি বছর জানুয়ারিতে সরকার ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির টাকা বরাদ্দ দিলে প্রকৃত শিক্ষার্থীদের বঞ্চিত করে প্রধান শিক্ষক তালিকায় ৯১, ১২৮, ১২৯, ১৬৯, ১৭৪, ২১৫ নম্বর ক্রমিকের শিক্ষার্থীদের বাবা, ৫৯ নম্বর শিক্ষার্থীর চাচা হিসেবে নিজের নাম ব্যবহার করেছেন। এছাড়া ১০৪, ১৬৮, ২১২ নম্বর শিক্ষার্থীর মা হিসেবে তার স্ত্রী সাবিনা বেগম, ১৩০ ও ১৩২ ক্রমিকের শিক্ষার্থীর ভাই এবং ৭ নম্বর ক্রমিকের শিক্ষার্থীর বাবা হিসেবে প্রধান শিক্ষকের ছেলে সাদেকুলের নাম ব্যবহার করা হয়।

এছাড়া প্রধান শিক্ষকের দুই শ্যালক মাইনুল ও মেহেদীকে কয়েকজন শিক্ষার্থীর ভাই, চাচা ও বাবা হিসেবে তালিকায় নাম দেখানো হয়েছে।

জানা গেছে, কিট এলাউন্সসহ ১৭ শিক্ষার্থীর নামে বরাদ্দ হওয়া প্রায় ৩১ হাজার ৮৫০ টাকা আত্মসাৎ করেছেন মাহাবুবার রহমান। এছাড়া করোনাকালে শিক্ষার্থীদের অনুকূলে বরাদ্দকৃত স্কুল ফিডিংয়ের বিস্কুট বিতরণের অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মাহাবুবার রহমান বলেন, ‘আসলে বিষয়টি সেরকম না, সাক্ষাতে বললে বুঝতে পারবেন।’ তবে তালিকায় শিক্ষার্থীদের অভিভাবকদের নামের স্থলে তার ও স্ত্রী-পুত্রের নাম ব্যবহারের বিষয়ে তিনি কোনও সদুত্তর দেননি।

উপজেলা শিক্ষা কর্মকর্তা নাদিরুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/
সম্পর্কিত
ইরাসমাস বৃত্তির বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে পদক্ষেপ নেওয়ার আহ্বান ইউজিসি’র
নতুন করে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা চালু, অনুষ্ঠিত হবে ডিসেম্বরে
প্রতিবন্ধী ভাতা ও উপবৃত্তির আওতা বাড়ছে
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী