সংসদ সদস্য মাজাহারুল হক করোনায় আক্রান্ত

পঞ্চগড় প্রতিনিধি
১৭ জুলাই ২০২১, ১৬:২৫আপডেট : ১৭ জুলাই ২০২১, ১৬:২৫

পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মাজাহারুল হক প্রধান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (১৭ জুলাই) দুপুরে জেলা সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, শনিবার সকালে সর্দি ও মাথাব্যথা অনুভব করলে তার বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।

তিনি আরও জানান, বর্তমানে সংসদ সদস্য সুস্থ রয়েছেন। তার উপসর্গ থাকলেও আশঙ্কার কিছু নেই। তাকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত কয়েকদিন নির্বাচনি এলাকায় বিভিন্ন জায়গায় ত্রাণ বিতরণ করেছেন। তাকে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছিলো।

উল্লেখ্য, বর্তমানে পঞ্চগড়ে ৮৫৭ জন করোনা রোগী হোম আইসোলেশনে রয়েছেন। জেলার করোনা ডেডিকেটেড হাসপাতালে ১৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ জেলায় এখন পর্যন্ত ভাইরাসটিতে ৩৭ জনের মৃত্যু হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম