বাংলাদেশে ঢুকে বাড়িতে হামলা, বিএসএফের ভুল স্বীকার

কুড়িগ্রাম প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২১, ২১:১০আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ২২:৩৬

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বাংলাদেশে ঢুকে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে হামলা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (‌বিএসএফ) সদস্যরা। বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১০টায় উপজেলার সদর ইউনিয়নের উত্তর কুটিচন্দ্রখানা নাখারজান গ্রামে ঘটনাটি ঘটে। এ সময় বিএসএফের টানাহেঁচড়ায় বাড়ির মালিকসহ তিন জন লাঞ্ছিত হয়েছেন।

পরে শুক্রবার (৮ অক্টোবর) সকালে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে এই ঘটনায় ভুল স্বীকার করেছে বিএসএফ। লালমনিরহাট বিজিবি ১৫ ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল এস এম তৌহিদুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

ওই গ্রামের জায়দুল হক জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় সীমান্তের আন্তর্জাতিক ৯৪১ মেইন পিলারের কাছে মাদক চোরাকারবারিদের মালামাল পার করার সময় ১৯২ বিএসএফ ব্যাটালিয়নের সেউটি-২ ছাবরী ক্যাম্পের সদস্যরা ধাওয়া করে। তখন মাদক কারবারিরা বাংলাদেশের নাখারজান গ্রামে ঢুকে পড়ে। এ সময় বিএসএফ তাদের পিছু নেয়। পরে গ্রামের রফিকুল ইসলাম বাড়িতে তারা ঢুকেছে সন্দেহ করে বাড়ির গেট খোলার জন্য চাপ দেয় বিএসএফ। একপর্যায় রফিকুল ইসলামের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে বাড়ির গেট ও টিনের বেড়া ভেঙে ঢুকে ‘গালিগালাজ’ করে তারা। রফিকুল ইসলামের স্ত্রী মজিরন, ছেলে জিয়াউর রহমান ও তার স্ত্রীকে লাঞ্ছিত করে তারা। পরে এলাকাবাসী এগিয়ে এলে বিএসএফ সদস্যরা দ্রুত ফি‌রে যায়। বিজিবি ঘটনাটি জেনে দ্রুত ঘটনাস্থলে আসে এবং কড়া প্রতিবাদ জানায়।

ভুক্তভোগী রফিকুল ইসলাম বলেন, ‘বিএসএফ সদস্যদের বলেছি মাদক কারবারিরা আমার বাড়িতে প্রবেশ করেনি। এরপরও তারা ঘরের বেড়া ও গেট ভাঙচুর করেছে। গালিগালাজ ও লাঞ্ছিত করেছে। পরে লোকজন জড়ো হলে তারা দ্রুত চলে যায়।’

লে. কর্নেল এস এম তৌহিদুল আলম বলেন, ‘ভুলবশত বিএসএফ বাংলাদেশে প্রবেশ করেছে ব‌লে দা‌বি করেছে। শুক্রবার সকালে সীমান্তে পতাকা বৈঠক হয়েছে। তারা ভুল স্বীকার করেছে। এ ধরনের ঘটনা আর ঘটবে না বলেছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় কূটনৈতিক পর্যায়ে লিখিত প্রতিবাদ জানা‌নো হ‌বে।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী