গাইবান্ধার ১৭ ইউপির ১৩টিতে নৌকার পরাজয়

গাইবান্ধা প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২১, ১৭:৫৯আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ১৮:৪৪

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গাইবান্ধার সুন্দরগঞ্জ ও পলাশবাড়ি উপজেলার ১৯ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে সুন্দরগঞ্জের শ্রীপুর ও কঞ্চিবাড়ি ইউনিয়নের ফলাফল স্থগিত রাখা হয়েছে। বাকি ১৭ ইউনিয়নের ফলাফল ঘোষণা করা হয়েছে।

এতে সুন্দরগঞ্জের ১১ ইউনিয়নের দুটিতে ও পলাশবাড়ির ছয় ইউনিয়নের দুটিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকার প্রার্থীরা জয়ী হয়েছেন। বাকি ১৩টিতে নৌকার প্রার্থীরা হেরেছেন।

সুন্দরগঞ্জের তিন ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, পলাশবাড়ির দুই ইউপিতে জাতীয় পার্টি (জাপা) এবং বাকি আট ইউপিতে স্বতন্ত্র প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

রবিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে সুন্দরগঞ্জ ও পলাশবাড়ি উপজেলা পরিষদ হলরুমের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে ১৭টি ইউনিয়নের ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা।

ঘোষিত ফলাফলে সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল আলম সরকার রেজা ও ছাপড়হাটি ইউনিয়নে কনক কুমার গোস্বামী জয়ী হয়েছেন। পাশাপাশি সোনারায় ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী সৈয়দ বদিরুল আহসান সেলিম (চশমা), কাপাসিয়া ইউনিয়নে মঞ্জু মিয়া (চশমা) ও রামজীবন ইউনিয়নে শামছুল হুদা (আনারস) জয়ী হয়েছেন।

বাকি ছয় ইউপিতে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা হলেন বামনডাঙ্গা ইউনিয়নে মো. আব্দুল জব্বার মিয়া (মোটরসাইকেল), তারাপুর ইউনিয়নে আমিনুল ইসলাম (মোটরসাইকেল), বেলকা ইউনিয়নে ইব্রাহিম খলিলুল্যাহ (দুটি পাতা), সর্বানন্দ ইউনিয়নে জহুরুল ইসলাম (মোটরসাইকেল), ধোপাডাঙ্গা ইউনিয়নে মোখলেছুর রহমান মণ্ডল (ঘোড়া) ও শান্তিরাম ইউনিয়নে এবিএম মিজানুর রহমান খোকন (দুটি পাতা)।

অপরদিকে, পলাশবাড়ির ছয় ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মহদীপুর ইউনিয়নে মো. তৌহিদুল ইসলাম মন্ডল ও মনোহরপুর ইউনিয়নে মো. আব্দুল ওহাব প্রধান রিপন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

পাশাপাশি জাতীয় পার্টির (জাপা) লাঙল প্রতীকে বিজয়ী হয়েছেন বেতকাপা ইউনিয়নে মো. মোস্তাফিজুর রহমান মোস্তা ও হোসেনপুর ইউনিয়নে মো. তৌফিকুল আমিন মন্ডল টিটু। এ ছাড়া পবনাপুর ইউপিতে বিএনপি নেতা মো. মাহাবুবুর রহমান মন্ডল ও হরিনাথপুর ইউনিয়নে মো. কবির হোসাইন জাহাঙ্গীর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এর আগে রবিবার দুই উপজেলার ১৯ ইউনিয়নের ১৮৬টি কেন্দ্রে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায়। শুধুমাত্র পলাশবাড়ির মহদিপুর ইউপির ১২টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। কঠোর নিরাপত্তায় ভোটগ্রহণ চলাকালে সুন্দরগঞ্জের শ্রীপুর ইউনিয়নের একটি কেন্দ্রে হামলা, ব্যালট পেপার ছিনতাই ও পলাশবাড়িতে জাল ভোট দেওয়ার চেষ্টায় দুই জনকে আটক ও দুই জনকে কারাদণ্ড দেওয়া হয়। 

এ ছাড়া পুলিশ সদস্যকে লাঞ্ছিতের অভিযোগে হোসেনপুর ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আশরাফ মণ্ডলকে আটক করা হয়। 

তবে স্থগিত শ্রীপুর ও কঞ্চিবাড়ি ইউনিয়নের ভোটের ফলাফল পরবর্তী সময়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে জানানো হবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল মোত্তালিব।

/এএম/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সুপ্রিম কোর্ট বার নির্বাচন১১ হাজারের মধ্যে ভোট দিলেন ৪০৪৮ আইনজীবী
বৈরী আবহাওয়ার মধ্যে চলছে ঢাকা আইনজীবী সমিতির ভোটগ্রহণ
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী