বিএসএফের বিরুদ্ধে বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি
০৯ জানুয়ারি ২০২২, ১৭:৩৬আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৭:৪১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি সীমান্ত থে‌কে ভারতীয় সীমান্তরক্ষী বা‌হিনীর (‌বিএসএফ)  বিরু‌দ্ধে শা‌কিল (২০) না‌মে এক বাংলা‌দে‌শিকে ধ‌রে নি‌য়ে যাওয়ার অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে।

রবিবার (৯ জানুয়া‌রি) ভো‌রে ভারতের ১২৯ দিঘলটারী বিএসএফ সদস্যরা তাকে আটক ক‌রে নি‌য়ে যায় ব‌লে জানা গে‌ছে। শা‌কিল পাথরডু‌বি ইউনিয়নের দক্ষিণ ঝাশঁজানি গ্রামের আহম্মেদ আলীর ছেলে।

এলাকাবাসী জানায়, ভোরে একদল গরু পাচারকারী ময়দান বিওপির এলাকাধীন সীমান্ত পিলার ৯৭৬/৬ এস হতে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ধলবাড়ি নামক স্থানে প্রবেশ করে। এ সময় ভারতের ১২৯ দিঘলটারী ক্যাম্পের টহল দলের বিএসএফ সদস্যরা তা‌দেরকে ধাওয়া করে। অন্যরা পালিয়ে ফির‌লেও শাকিল বিএসএফের হা‌তে ধরা পড়ে। ত‌বে ঠিক কোন সীমানা পিলা‌রের কাছ হ‌তে তাকে আটক ক‌রা হয়েছে তা জানা যায়নি।

বিজিবি কুড়িগ্রাম-২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল মুত্তাকিম জানান, সীমান্ত এলাকার বা‌সিন্দা‌দের কা‌ছে বিষয়টি শুনেছি। বিএসএফের কা‌ছে বার্তা পা‌ঠানো হয়ে‌ছে। ত‌বে তারা এখনও (র‌বিবার বিকাল পর্যন্ত) আনুষ্ঠানিকভাবে কিছু জানায়‌নি। এ ব্যাপা‌রে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

/এসএইচ/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী