হিলিতে মৃদু শৈত্যপ্রবাহ, ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ

হিলি প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২২, ১২:৩২আপডেট : ০১ অক্টোবর ২০২২, ১৬:০১

দিনাজপুরের হিলিতে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। হিমেল বাতাসে শীতের তীব্রতা বেড়েছে। তীব্র শীতে কাজে যেতে পারছে না নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। অনেকে শীত উপেক্ষা করে বেরিয়েও কাজ না পেয়ে ফিরে আসছে।

মাঘ মাসে শীত একেবারে জেঁকে বসেছে। সকাল থেকে রোদের দেখা মিললেও পশ্চিমা হিমেল বাতাসে বাড়তি শীত অনুভূত হচ্ছে। দিনের বেলা কিছুটা তাপমাত্রা বেশি থাকলেও বিকালের পর থেকে কমছে। রাতে কনকনে শীতে ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ।

এদিকে শীতের কারণে সন্ধ্যার পরই বাজার-ঘাট ফাঁকা হয়ে যাচ্ছে। সড়কে মানুষের উপস্থিতি কমে যাচ্ছে। যাত্রী না পাওয়ায় আয় রোজগার কমে বিপাকে পড়েছেন ভ্যান-রিকশা চালকরা।

অনেকে শীত উপেক্ষা করে বেরিয়েও কাজ না পেয়ে ফিরে আসছে

দিনমজুর আব্দুল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, কয়েকদিন ধরেই প্রচন্ড শীত পড়ছে। সঙ্গে কুয়াশা ও ঠান্ডা বাতাস বইছে। বাড়ি থেকে বের হওয়া খুব কষ্টকর হয়ে পড়েছে। তারপরও পেটের তাগিদে বের হতে হচ্ছে। কোনও দিন কাজ হচ্ছে আবার হচ্ছে না। 

দোকান শ্রমিক আনিসুর রহমান বলেন, তীব্র শীতে সকালে কাজে যেতে সমস্যা হচ্ছে। দোকান খুলতে দেরি হয়ে যাচ্ছে। ঠিকমতো কাজ করতে পারছি না।   

আবহাওয়া অধিদফতর দিনাজপুরে ইনচার্জ তোফাজ্জল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, সোমবার (১৭ জানুয়ারি) দিনাজপুর অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রবিবার ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৮৯ শতাংশ, গতিবেগ ঘণ্টায় ৩-৪ কিলোমিটার।

দিনাজপুর, পঞ্চগড়, চুয়াডাঙ্গা ও শ্রীমঙ্গলসহ দেশের আরও কিছু স্থানে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানান তিনি।

পড়ুন:

শৈত্যপ্রবাহ- এর খবর
আবহাওয়ার আরও খবর

/এসএইচ/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী