‘ক্যাপ্টেন সাগর’ পরিচয়ে জর্ডান প্রবাসীর থেকে হাতিয়ে নিলেন ৪ লাখ টাকা

গাইবান্ধা প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২২, ২২:৫৪আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ২২:৫৫

গাইবন্ধার সাদুল্লাপুর উপজেলায় সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে আব্দুর রাজ্জাক (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম।

আব্দুর রাজ্জাক সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী। তিনি ওই ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের খয়বর হোসেন খয়ার ছেলে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে নিজেকে সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয় দিয়ে আসছিলেন। নিজের নাম গোপন করে ক্যাপ্টেন সাগর পরিচয় দিয়ে হোয়াটসঅ্যাপ, ভাইবার ও ইমোসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের সঙ্গে কথা বলে প্রতারণা করতেন। সম্প্রতি গোবিন্দগঞ্জ উপজেলার নজরুল ইসলাম প্রধানের জর্ডান প্রবাসী মেয়ে উম্মে জাহানের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয় তার। নিজেকে ক্যাপ্টেন সাগর পরিচয় দিয়ে উম্মে জাহানের সঙ্গে নানা বিষয়ে কথা বলতেন। একপর্যায়ে জাহানের ভাইকে চাকরি দেওয়ার কথা বলে তিন লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেন। পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে প্রতারণার মামলা করেন উম্মে জাহানের বাবা নজরুল ইসলাম প্রধান। এ ঘটনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকালে ধাপেরহাট থেকে তাকে গ্রেফতার করে।

পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারের পর আব্দুর রাজ্জাককে প্রতারণার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তার সঙ্গে আর কেউ জড়িত আছে কি-না খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

/এফআর/
সম্পর্কিত
এআই ‘ভয়েস ক্লোনিং’ প্রতারণা থেকে বাঁচবেন কীভাবে?
রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
মোবাইলের স্ক্রিনে ‘জয়ের’ ফাঁদ, বাস্তবে সর্বনাশ
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী