উত্তরের তাপমাত্রা আরও কমেছে  

হিলি প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৫আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৭

দিনাজপুরের হিলিতে শনিবারের (১২ ফেব্রুয়ারি) চেয়েও রবিবার (১৩ ফেব্রুয়ারি) তাপমাত্রা আরও কমেছে। এছাড়া হিমেল বাতাস অব্যাহত থাকায় বাড়তি শীত অনুভূত হচ্ছে। তবে সকালে রোদের দেখা মিলেছে। শীতের কারণে কাজ করতে কষ্ট হওয়ায় দুর্ভোগ পোহাচ্ছে খেটে খাওয়া মানুষেরা। 

শ্রমজীবী নুরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, মাঝে শীতের মাত্রা কমে গেলেও গত দু’দিন থেকে আবারও হিলিতে শীতের মাত্রা বাড়তে শুরু করেছে। শীতের কারণে ঘর থেকে কাজের সন্ধানে বাইরে বের হওয়া হতে পারছে না সাধারণ মানুষ। তবু পেটের দায়ে বাইরে বের হতে হচ্ছে তাদের। শীতে সাধারণ মানুষ কাজ করতে গিয়ে অনেকেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছে।  

ভ্যানচালক সবুজ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, শীত কিছুটা কমলেও গত দু’দিন থেকে আবারও শীতের মাত্রা বেড়েছে। দিনের বেলা ভ্যান চালানো গেলেও বিকালের পর থেকে অতিরিক্ত শীত অনুভূত হওয়ায় কাজ করা যায় না। এতে করে আয় রোজগার আমাদের কমে গেছে, বেড়েছে দুর্ভোগ।

দিনাজপুর আবহাওয়া অধিদফতরের ইনচার্জ তোফাজ্জল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, আজ দিনাজপুর অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল যেখানে তাপমাত্রা ছিল ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।বাতাসের আদ্রতা রয়েছে ৮৬ শতাংশ, বাতাসের গতিবেগ রয়েছে ঘণ্টায় ৩-৪ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘণ্টায় ৮-১০ কিলোমিটার গতিবেগে উত্তর বা উত্তর পশ্চিম দিক থেকে বাতাস বেইতে পারে বলে জানান তিনি।  

/

/টিটি/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম