বর্তমান সরকার ক্ষমতায় থাকতে কেউ কষ্ট পাবে না: বাণিজ্যমন্ত্রী

ঠাকুরগাঁও প্রতিনিধি
২১ মার্চ ২০২২, ১৯:২৮আপডেট : ২১ মার্চ ২০২২, ১৯:৩২

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় থাকতে কোনও মানুষ কষ্টে থাকবে না। রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে নিম্ন আয়ের এক কোটি মানুষের মাঝে টিসিবি’র পণ্য বিক্রি করা হবে।

সোমবার (২১ মার্চ) বিকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসন আয়োজিত জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে টিসিবি’র পণ্য বিতরণকালে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশেও প্রভাব পড়েছে। ক্রেতাদের মাঝে রমজান শুরুর আগেই বেশি করে জিনিসপত্র কিনে রাখার প্রবণতা আছে। এতে বাজারে হঠাৎ চাপ বাড়ে। স্বাভাবিকতা থাকলে দাম বাড়ার কোনও কারণ নেই।

তিনি আরও বলেন, টিসিবি’র ক্ষমতা ছিল পাঁচ থেকে ১০ লাখ মানুষের মাঝে পণ্য বিতরণের। কিন্তু আমরা এক কোটি মানুষের মাঝে রমজান মাসে দুই বার টিসিবি’র পণ্য বিতরণ করছি। আমরা শুরু করেছি। রমজানের মাঝামাঝি সময়ে আবার দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাহাবুবুর রহমান, পুলিশ সুপার মোহা. জাহাঙ্গীর হোসেন, পৌর মেয়র আঞ্জুমান আরা বন্যাসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

/এসএইচ/
সম্পর্কিত
এবার কোরবানির পশুর চামড়া পাচারের সম্ভাবনা নেই: বাণিজ্যমন্ত্রী
চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে প্রয়োজনে হস্তক্ষেপ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
কোরবানির পশুর চামড়ার দাম বাড়ালো সরকার, ঢাকায় বর্গফুটে ২ টাকা
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের