বেশি দামে মাংস বিক্রি করায় ৮ হাজার টাকা জরিমানা

পঞ্চগড় প্রতিনিধি
০২ এপ্রিল ২০২২, ১৭:১৫আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১৭:১৫

পঞ্চগড়ের বোদা উপজেলায় বেশি দামে গরুর মাংস বিক্রি করায় চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। শনিবার (০২ এপ্রিল) উপজেলার বোদা বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বোদা বাজারের মাংস ব্যবসায়ী মো. মতি, শহিদুল, মানিক ও বাবুল গরুর মাংসের কেজি ৬৮০ টাকা বিক্রি করছিলেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোলেমান আলী বাজারে অভিযান চালান। এ সময় চার ব্যবসায়ীকে দুই হাজার করে আট হাজার টাকা জরিমানা করা হয়। 

উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলার বিভিন্ন বাজারে প্রতি কেজি গরুর মাংস ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর বেশি কেউ নিলে জরিমানা করা হবে বলে জানিয়েছিল উপজেলা প্রশাসন। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোলেমান আলী বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ধারা মোতাবেক চার মাংস ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। রমজানে নির্ধারিত দামে মাংস বিক্রির জন্য ব্যবসায়ীদের বলা হয়েছে। রমজান মাসে দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।’

/এএম/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী