ঈদের জন্য মেরামতকৃত ট্রেনের দুটি বগি লাইনচ্যুত

নীলফামারী প্রতিনিধি
২০ এপ্রিল ২০২২, ২১:৪৭আপডেট : ২০ এপ্রিল ২০২২, ২১:৪৭

ঈদে অতিরিক্ত যাত্রী পরিবহনের লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামতকৃত ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। সৈয়দপুর রেলওয়ে কারখানার ক্যারেজ হেবি রিপিয়ারিং শপে বগি দুটি মেরামত শেষে হস্তান্তরের সময় এ ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বগি দুটির মধ্যে একটি প্রথম শ্রেণির ও অপরটি শোভন চেয়ার কোচ। 

বুধবার বিকাল ৩টার দিকে রেলওয়ে কারখানা থেকে পার্বতীপুরে যাওয়ার পথে সৈয়দপুর স্টেশনের দক্ষিণ প্রান্তে ইয়ার্ড লাইন থেকে বগি দুটি লাইনচ্যুত হয়।

সৈয়দপুর রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহ প্রকৌশলী সুলতান মৃধা বলেন, ভারী বর্ষণের কারণে স্টেশনের মিটারগেজ ইয়ার্ড লাইনটি চলাচলের অনুপযোগী ছিল। ইঞ্জিনসহ তিনটি বগি নিয়ে ওই রেলপথে যাওয়ার সময় মাঝখানের শোভন চেয়ার ও প্রথম শ্রেণির দুটি বগি লাইনচ্যুত হয়েছে। পার্বতীপুর থেকে উদ্ধারকারী হাইড্রোলিক টুল ভ্যান এসে দুটি বগি উদ্ধার করবে। উদ্ধারকারীদের খবর দেওয়া হয়েছে।

সৈয়দপুর রেলওয়ে কারখানার ক্যারেজ হেবি রিপিয়ারিং শপের ইনচার্জ প্রকৌশলী মো. সোহেল রানা বলেন, তিনটি বগি মেরামত করে চলাচলের উপযোগী করেছেন শ্রমিকরা। এগুলো পুরাতন বগি। ঈদে অতিরিক্ত যাত্রী পরিবহনের জন্য এসব বগি বিশেষ ট্রেনে ও বিভিন্ন মিটারগেজ লাইনে চলাচলকারী ট্রেনের সঙ্গে সংযুক্ত করা হবে। বুধবার বিকালে রেলওয়ের ট্রাফিক বিভাগের কাছে বগি তিনটি হস্তান্তর করার লক্ষ্যে পার্বতীপুরে পাঠানো হচ্ছিল। পথিমধ্যে দুটি বগি লাইনচ্যুত হয়েছে।

/এএম/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী