কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে এমপির ঈদ উদযাপন

হিলি প্রতিনিধি
০৩ মে ২০২২, ২৩:০৩আপডেট : ০৩ মে ২০২২, ২৩:০৩

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ও গৃহহীন পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করলেন দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক। ঈদের দিন এমপিকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয় গৃহহীন পরিবারগুলো।

গত সোমবার রাতে হঠাৎ কালবৈশাখী ঝড়ে উপজেলার কুশদহ ইউনিয়নের পাঁচটি গ্রাম লন্ডভন্ড হয়ে যায়। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক ব্যক্তি। ক্ষতিগ্রস্ত হয় দুই হাজারের বেশি ঘরবাড়ি।

গিলাঝুকি গ্রামের মোজাম্মেল হোসেন বলেন, ‘সবাইকে অবাক করে দিয়ে এমপি শিবলী সাদিক আজ সকালে আমাদের মাঝে হাজির হন। ক্ষতিগ্রস্ত বাড়ি বাড়ি গিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করেন। ঝড়ের পরপরই আমাদের কাছে এসেছিলেন আর্থিক সহযোগিতা ও খাবার-দাবার নিয়ে। তিনি না থাকলে আমাদের অবস্থা খারাপ হয়ে যেতো।’

ছাবেদগঞ্জের মতিয়ার রহমান বলেন, ‘ঝড়ে সবকিছু হারিয়ে গ্রামের কারও মাঝে ঈদের আনন্দ ছিল না। বাড়িঘর হারিয়ে সবাই নিঃস্ব। এমপি আমাদের সঙ্গে ঈদ করে বলেছেন, সবাইকে সহায়তা দেবেন। এতে আমরা খুশি।’

এমপি শিবলী সাদিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রতিটি মুসলমান উৎসবের সঙ্গে ঈদ উদযাপনের পরিকল্পনা করে থাকেন। কিন্তু ঈদের আগে কালবৈশাখী ঝড়ে কুশদহ ইউনিয়নের কুষ্টিয়াপাড়া, গিলাঝুকি, ছাবেদগঞ্জ, মাহাতাবপাড়া এবং শাল্টিপাড়ার হাজার হাজার মানুষ মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব হয়ে যান। ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি গিয়ে সহযোগিতা এবং খাদ্য সহায়তা দিচ্ছি। সবাই যেন পরিবার-পরিজন নিয়ে ঈদ করতে পারেন সে ব্যবস্থা করেছি। সাহস এবং আনন্দ দিতে তাদের সঙ্গে ঈদ করেছি।’

/এএম/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি