উপহারের ঘর পাইয়ে দেওয়ার আশ্বাসে যৌন হয়রানি

হিলি প্রতিনিধি
০৬ মে ২০২২, ০৯:১৫আপডেট : ০৬ মে ২০২২, ০৯:১৫

আশ্রয়ণ প্রকল্পে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাইয়ে দেওয়ার আশ্বাসে এক গৃহবধূকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদের নৈশপ্রহরী বেলাল হোসেনের (৪৫) বিরুদ্ধে। এই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ মে) ইউএনও অনিমেষ সোম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী বাংলা ট্রিবিউনকে জানান, তার স্বামী ভ্যানচালক। তাদের কোনও জমিজমা নেই। বন বিভাগের জমিতে তারা একটি ঘর করে থাকতেন। কিছুদিন আগে বন বিভাগ তাদের সেই ঘরটিও ভেঙে দেয়। এ বিষয়ে তারা প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেতে ইউএনও’র কাছে আসেন। তাদের সমস্যার কথা জানতে পেরে উপজেলা পরিষদের নৈশপ্রহরী বেলাল হোসেন তাদেরকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেওয়ার কথা বলে সখ্যতা গড়ে তোলে।

তিনি আরও জানান, ঈদের দিন মঙ্গলবার (৩ মে) বিকালে ওই গৃহবধূর স্বামী বাড়িতে না থাকার সুযোগে বেলাল সেখানে যায়। এ সময় গৃহবধূকে যৌন হয়রানি করে। ওই গৃহবধূ চিৎকার দিলে সে পালিয়ে যায়। 

ভুক্তভোগীর স্বামী জানান, এ বিষয়ে ঈদের দিন সন্ধ্যায় উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ইউএনও’র অভিযোগ দেওয়া হয়েছে।

ইউএনও অনিমেষ সোম বাংলা ট্রিবিউনকে জানান, এ বিষয়ে তিনি অভিযোগ পেয়েছেন। বেলালের বিরুদ্ধে ইতিপূর্বেও এমন অভিযোগ এসেছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগে ক্যান্টিনবয় গ্রেফতার, ‘যৌন হয়রানি’ করেছেন দুই পুলিশ
বাথরু‌মে ছাত্রীকে নিয়ে যৌন হয়রানি, প্রাথমিকের শিক্ষক আটক
অধ্যাপক প্রভাস কুমার চাকরিচ্যুত
সর্বশেষ খবর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
এলডিসি উত্তরণের পর মেধাস্বত্ব সুরক্ষায় শক্তিশালী কাঠামোর তাগিদ
এলডিসি উত্তরণের পর মেধাস্বত্ব সুরক্ষায় শক্তিশালী কাঠামোর তাগিদ
‘গাজী নজরুল ইসলাম সম্পূর্ণ নির্দোষ, এটা একটা দুর্ঘটনা’, দাবি আইনজীবীর
‘গাজী নজরুল ইসলাম সম্পূর্ণ নির্দোষ, এটা একটা দুর্ঘটনা’, দাবি আইনজীবীর
সর্বাধিক পঠিত
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি