নিত্যপণ্যের দাম কমার সুখবর আপাতত দিতে পারছি না: বাণিজ্যমন্ত্রী 

রংপুর প্রতিনিধি
০১ জুন ২০২২, ১৪:৫৯আপডেট : ০১ জুন ২০২২, ১৭:১০

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‌‘ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমার কোনও সুখবর আপাতত দিতে পারছি না। কবে নাগাদ দাম কমবে তাও বলা যাচ্ছে না।’

বুধবার (১ জুন) দুপুরে রংপুর পর্যটন মোটেলে ‘মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে কর্মপরিকল্পনা’ শীর্ষক এক কর্মশালায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

টিপু মুনশি বলেন, ‘ডলারের দাম বৃদ্ধি ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধসহ বিভিন্ন কারণে বিশ্ববাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ বন্ধ হলে পরিস্থিতি আবারও স্বাভাবিক হতে পারে।’

তিনি আরও বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির কারণে এক কোটি পরিবারের পাঁচ কোটি মানুষকে ভোজ্যতেল সাশ্রয়ী মূল্যে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী এই কর্মসূচি অব্যাহত থাকবে।’ 

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উদ্যোগে জেলা ও বিভাগীয় প্রশাসনের আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভুইয়া। এতে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য অধিদফতরের মহাপরিচালক আব্দুস সবুর মণ্ডল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মোকাব্বির হোসেন প্রমুখ।

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
ফাঁকা বাজারে ক্রেতা নেই, তবু সবজির দাম চড়া
এবার কোরবানির পশুর চামড়া পাচারের সম্ভাবনা নেই: বাণিজ্যমন্ত্রী
চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে প্রয়োজনে হস্তক্ষেপ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের