বৃষ্টির জন্য ৪৫ মিনিট ধরে নামাজ পড়লেন ১২০০ মুসল্লি

দিনাজপুর প্রতিনিধি
১৬ জুলাই ২০২২, ১৬:৪৪ আপডেট : ১৬ জুলাই ২০২২, ১৬:৪৪

আষাঢ় শেষে শুরু হয়েছে শ্রাবণ। তবে বর্ষার এমন ভরা মৌসুমেও দেখা নেই বৃষ্টির। দাবদাহ ও খরায় পুড়ছে উত্তরের জেলা দিনাজপুর। গত দুই সপ্তাহের অধিক সময় ধরে নেই বৃষ্টি এই জেলায়। রোদ ও অতিরিক্ত তাপমাত্রায় জনজীবনে নাভিশ্বাস উঠেছে। খুব প্রয়োজন ছাড়া মানুষ বাড়ি থেকে বের হচ্ছেন না। সবচেয়ে বিপদে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ ও কৃষকরা। পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় আমনের চাষাবাদের কাজও শুরু করা যাচ্ছে না।

এই অবস্থায় বৃষ্টি কামনা করে দিনাজপুরের বোচাগঞ্জে নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। নামাজ শেষে সৃষ্টিকর্তার কাছে হাত তুলে প্রার্থনা করেছেন। চেয়েছেন বৃষ্টি।

শনিবার সকাল সাড়ে ৮টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই নামাজের আয়োজন করা হয়। নামাজে ইমামতি করেন বোচাগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা আবু তাহের সিদ্দিকী। প্রায় পৌনে এক ঘণ্টা ধরে চলা এই নামাজে একসঙ্গে এক হাজার ২০০ মানুষ অংশ নিয়েছিলেন বলে জানিয়েছেন আয়োজকরা। এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টায় বোচাগঞ্জ উপজেলা শাখা জাতীয় ইমাম সমিতি এই নামাজের আয়োজনের ঘোষণা দেন।

নামাজে অংশ নেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ আসলাম, জাতীয় ইমাম সমিতি বোচাগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল জব্বার ও সাধারণ সম্পাদক হাফেজ মওলানা আব্দুল ওয়াহিদ শাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

নামাজ শেষে সেতাবগঞ্জ পৌর মেয়র আসলাম বলেন, দিনাজপুরসহ উত্তরাঞ্চলে তীব্র দাবদাহ চলছে। এই খরার কারণে সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন। কৃষকরা আবাদ করতে পারছেন না, শ্রমজীবীরা কাজে বের হতে পারছেন না। গাছপালা ও প্রাণিকুলেরও সমস্যা হচ্ছে। দিনাজপুর জেলার যেসব খাল ও বিল এই সময়ে পানিতে পরিপূর্ণ থাকতো সেগুলো আজ মরুভূমির মতো শুকিয়ে পড়েছে। তাই ইমাম সমিতির উদ্যোগে আজ এই নামাজের আয়োজন করা হয়েছে। আমরা আল্লাহর কাছে বৃষ্টির জন্য মোনাজাত করেছি।

ইমাম সমিতির সভাপতি আব্দুল জব্বার বলেন, অনাবৃষ্টির কারণে আমাদের এই এলাকায় একটা বিপদ বয়ে যাচ্ছে। প্রচণ্ড রৌদ্র আর খরার কারণে কৃষকসহ সব স্তরের মানুষের মনে আজ শান্তি নেই। তাই আমরা ইমাম সমিতির পক্ষ থেকে এই নামাজের আয়োজন করেছি। শুক্রবার এই নামাজের বিষয়ে সেতাবগঞ্জ পৌর শহরে মাইকিং করা হয়েছে। নামাজে প্রায় এক হাজার ২০০ জন মুসল্লি অংশ নিয়েছেন। নামাজে সবাই মহান আল্লাহর কাছে আবেদন জানিয়েছি যাতে করে একটু বৃষ্টি হয়। আমাদেরকে এই খরার হাত থেকে রক্ষা করেন।

নামাজে অংশ নেওয়া ৮০ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা বলেন, আমার জীবনে আমি বহুবার বৃষ্টির জন্য নামাজ পড়েছি। কিন্তু গত কয়েক বছর এই নামাজের আয়োজন করার প্রয়োজন হয়নি, কারণ এমনিতেই বৃষ্টি হয়েছে। তবে এ বছর একেবারে অনাবৃষ্টি দেখা দিয়েছে। তাই ইমাম সমিতি এই নামাজের আয়োজন করেছে। আমিও এই নামাজে অংশগ্রহণ করেছি।

/এফআর/
সম্পর্কিত
‘থানার সামনে থেকে আটক যুবলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে’
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
সর্বশেষ খবর
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
বনানীতে পুলিশ বক্সে ককটেল
বনানীতে পুলিশ বক্সে ককটেল
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক