ব্যবসায়ীর গুদাম ও বা‌ড়ি‌ থে‌কে ২৯৯ বস্তা সার উদ্ধার

কুড়িগ্রাম প্রতি‌নি‌ধি
০৩ আগস্ট ২০২২, ২০:৩৫আপডেট : ০৩ আগস্ট ২০২২, ২০:৩৫

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সংকট সৃষ্টির লক্ষ্যে অবৈধভাবে মজুত করায় এক সার ব্যবসায়ীর গুদাম ও বাড়িতে তল্লাশি চালিয়ে ২৯৯ বস্তা রাসায়নিক সার উদ্ধার করে‌ছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ব্যবসায়ী‌কে ৩০ হাজার টাকা জ‌রিমানা ক‌রা হ‌য়ে‌ছে।

বুধবার (৩ আগস্ট) বিকালে উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা পুলেরপাড় বাজারে এ অ‌ভিযান চালাণ ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদাল‌তের বিচারক ও উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন দাস এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

ব্যবসায়ীর বাড়িতে তল্লা‌শি চালিয়ে আগের কেনা ৯০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গে‌ছে, চন্দ্রখানা পু‌লের পাড় বাজা‌রে আকাশ ফার্টিলাইজার দোকা‌নের মা‌লিক মিজানুর রহমানের গুদাম এবং বাড়িতে অভিযান চালাণ ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার গুদাম থেকে অবৈধভাবে আমদানি করা ৫০ বস্তা টিএসপি, ৫২ বস্তা ডিএপি, বিএডিসির কাগজপত্রবিহীন ৫৫ বস্তা ডিএপি ও ৫২ বস্তা এমওপি সার উদ্ধার করা হয়। পরে ওই ব্যবসায়ীর বাড়িতে তল্লা‌শি চালিয়ে আগের কেনা ৯০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। উদ্ধাকৃত সারের আনুমানিক মূল্য দুই লাখ ৬০ হাজার টাকা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউএনও সুমন দাস ব‌লেন, ‘উদ্ধারকৃত সার পূ‌র্বের মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া দোকানে মেয়াদোত্তীর্ণ সার ও কীটনাশক রাখার অপরাধে ওই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের