ধরলায় গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি
১৭ আগস্ট ২০২২, ১৮:২১আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১৮:২৩

কুড়িগ্রাম সদর উপজেলায় ধরলা নদীতে গোসলে নেমে নিখোঁজ শুভ ইসলাম (১৭) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৭ আগস্ট) বিকালে ধরলা ব্রিজ পূর্ব প্রান্তে নদী থেকে লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

শুভ ইসলাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের পাটেশ্বরী এলাকার তাজুল ইসলামের ছেলে। সে স্থানীয় বিদ্যালয়ে ৯ম শ্রেণিতে পড়তো। তার বাবা লালমনিরহাট সদরে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত আছেন।

স্থানীয়রা জানান, স্কুল থেকে ফেরার পথে শুভ ও তার দুই বন্ধু গোসল করতে ধরলা নদীতে নামে। এক পর্যায়ে সে ডুবে যায়। এরপর দুই বন্ধু অনেক চেষ্টা করে তাকে খুঁজে না পেলে চিৎকার শুরু করে। চিৎকার শুনে স্থানীয়রা দৌড়ে এসে খোঁজাখুঁজি শুরু করেন। কুড়িগ্রাম ফায়ার সার্ভিসকে খবর দিলে একটি ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করে। পরে রংপুর ফায়ার সার্ভিসের ডুবরি দল এসে বিকালে লাশ উদ্ধার করে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী