৩ বারের মেয়র ও ব্যাংকের সাবেক দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা

নীলফামারী প্রতিনিধি
২৪ আগস্ট ২০২২, ১৮:৩৭আপডেট : ২৪ আগস্ট ২০২২, ১৮:৩৭

নীলফামারীর ডোমার পৌরসভার মেয়র মনছুরুল ইসলামসহ (দানু) অগ্রণী ব্যাংক লিমিটেডের সাবেক দুই কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুই সাবেক ব্যাংক কর্মকর্তা হলেন- নীলফামারী শাখার সাবেক ব্যবস্থাপক রথীন্দ্র নাথ ও ডোমার শাখার সাবেক ব্যবস্থাপক শফিকুল ইসলাম।

মামলার বিবরণে জানা গেছে, এই জন তিন মিলে যৌথভাবে ২৩ কোটি ৩৪ লাখ টাকা আত্মসাৎ করেছেন। মেয়র মনছুরুল ইসলাম ‘শাওন অটো ব্রিকস লিমিটেডের’ নামে ১৫ কোটি ৭৫ লাখ টাকা ঋণ গ্রহণ করেছিলেন। ঋণের মঞ্জুরিপত্রের শর্ত মোতাবেক প্রথম কিস্তি বিতরণের পর ওই পরিমাণ অর্থের ব্যবহার নিশ্চিত হয়ে দ্বিতীয় কিস্তির অর্থ ছাড়ের নির্দেশনা থাকলেও সাবেক এই দুই ব্যবস্থাপক ঋণের মঞ্জুরিপত্রের শর্ত না মেনে চাহিদা মোতাবেক সব টাকা বিতরণ করেন। এতে চলতি বছরে ৩১ জানুয়ারি পর্যন্ত ব্যাংকের সুদ-আসলে পাওনা দাঁড়িয়েছে ২৩ কোটি ৩৪ লাখ টাকা। যা সরকারি অর্থ আত্মসাতের শামিল।

অপরদিকে, মেয়র এলসির মাধ্যমে ২০১৬ সালের ২৩ জুন ও ১৩ আগস্ট মালামাল আমদানি করলেও বন্দর থেকে উক্ত মালামাল গ্রহণ না করায় চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ মোট ৩১ কোটি ১০ লাখ টাকা পাওনা হয়েছে। এটিও সরকারি অর্থ আত্মসাতের শামিল হয়েছেন। যা দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

উল্লেখ্য, মনছুরুল ইসলাম দানু বর্তমানে নীলফামারীর ডোমার পৌরসভার মেয়র। তিনি তৃতীয়বারের মতো এই পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করছেন।

রংপুর দুদক কার্যালয়ের সহকারী পরিচালক হোসাইন শরীফ বলেন, মেয়র মনছুরুল ইসলাম ও অগ্রণী ব্যাংক নীলফামারী শাখার সাবেক ব্যবস্থাপক রথীন্দ্র নাথ ও ডোমার শাখার শফিকুল ইসলাম যৌথভাবে ২৩ কোটি ৩৪ লাখ টাকা আত্মসাৎ করেছেন। তাই তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
রাস্তার বরাদ্দ আনতে খরচ হয়েছে, তাই ইট তুলে বিক্রি করলেন ইউপি মেম্বার
বেনজীর জামিনে মুক্ত, ফেরানো কতটা সম্ভব
সর্বশেষ খবর
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’:   সাবিলা নূর
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’: সাবিলা নূর
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা