সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেলো ৩ জনের

দিনাজপুর প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২২, ১৩:২০আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৩:২০

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে তিন জনের মৃত্যু হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় উপজেলার ইসবপুর ইউনিয়নের নওখৈড় গ্রামের তালতলাপাড়া এ ঘটনা ঘটে। 

মৃতরা হলেন—ওই গ্রামের বাকুপাড়ার তাহেরের ছেলে মামুদ (৩৫), মৌলভীপাড়ার মহির আলীর ছেলে সাইদুল (৩৮) এবং চৌধুরীপাড়ার মৃত জালাল উদ্দীনের ছেলে আলতাফ (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নওখৈড় তালতলা এলাকার মিলন নামে এক আমেরিকা প্রবাসীর ভবন নির্মাণের কাজ চলছে। গত কয়েক দিন আগে সেপটিক ট্যাংকের ছাদ ঢালাই হয়েছে। ঢালাই কাজে ব্যবহৃত কাঠ অপসারণের জন্য আজ সকালে ট্যাংকে নামেন মামুদ ও সাইদুল। পরে দীর্ঘ সময় তারা উটে না আসায় ট্যাংকের ভেতরে নামেন মিস্ত্রি আলতাফ হোসেন। তিনিও ফিরে না আসায় স্থানীয় ট্যাংকের একটি অংশ ভেঙে ভেতর থেকে মামুদ, সাইদুল ও আলতাফকে উদ্ধার করেন। দ্রুত সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মামুদ ও সাইফুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলতাফের মৃত্যু হয়।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, তিন জনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। 

/এসএইচ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের