টিকিট চাওয়ায় স্টেশন মাস্টারের সঙ্গে শিক্ষকের হাতাহাতি

নীলফামারী প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২২, ২৩:০১আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৩:৩১

নীলফামারীর ডোমার রেল স্টেশনে টিকিট চাওয়ায় স্টেশন মাস্টারের সঙ্গে এক স্কুলশিক্ষকের হাতাহাতি হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই শিক্ষক চিলাহাটি থেকে পার্বতীপুরগামী রুপসা ট্রেনে চিলাহাটি থেকে ডোমার রেল স্টেশনে আসেন। এ সময় স্টেশন মাস্টার মোসাদ্দেক আলী প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা অবস্থায় তার কাছে টিকিট দেখতে চান। এই নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে শিক্ষকের একটি ব্যাগ রেখে দেন স্টেশন মাস্টার। এ সময় তিনি শিক্ষককে থাপ্পড় মারেন। পরে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসায় বসলে সেখানে স্টেশন মাস্টারকে থাপ্পড় মারেন ওই শিক্ষক।

এ বিষয়ে ওই শিক্ষক বলেন, ‘আমাকে অন্যায়ভাবে লাঞ্ছিত করেছেন স্টেশন মাস্টার। পরে এ ঘটনায় স্থানীয়রা বসে মীমাংসা করে দেন। সালিশ বৈঠকে বিষয়টির মীমাংসা হওয়ায় আমার আর কোনও রাগ নেই।’ 

স্টেশন মাস্টার মোসাদ্দেক আলী দাবি করে বলেন, ‘তিনি (স্কুলশিক্ষক) বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করেছিলেন। টিকিট দেখতে চাওয়ায় একজন স্কুলশিক্ষকের এমন আচরণে আমি হতভম্ব হয়েছি। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়।’

এ বিষয়ে পৌর কাউন্সিলর রুবেল ইসলাম জানান, স্কুলশিক্ষক ও স্টেশন মাস্টারের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছিল। পরে ডোমার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার ও বোড়াগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমনের হস্তক্ষেপে মুচলেকা দিয়ে ছাড়া পান ওই স্কুলশিক্ষক।

/এফআর/
সম্পর্কিত
স্টেশনে ট্রেন না থামায় চেইন টান, জরিমানাসহ এরপর যা ঘটলো
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
‘ফোন ধরিস না কেন’ বলেই রেলের কর্মীদের থাপড়াতে শুরু করেন যুবদল নেতা
সর্বশেষ খবর
প্রথমে গোল করেও জিততে পারলো না বাংলাদেশ 
প্রথমে গোল করেও জিততে পারলো না বাংলাদেশ 
চট্টগ্রামে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ১৩৮ জন, আক্রান্ত ছাড়িয়েছে সাড়ে ৩ হাজার
চট্টগ্রামে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ১৩৮ জন, আক্রান্ত ছাড়িয়েছে সাড়ে ৩ হাজার
চীনের ‘ব্লু ইকোনমি’র অভিজ্ঞতা কাজে লাগতে চান শিক্ষামন্ত্রী
চীনের ‘ব্লু ইকোনমি’র অভিজ্ঞতা কাজে লাগতে চান শিক্ষামন্ত্রী
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি