বীরগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

দিনাজপুর প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২২, ২১:০৫আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ২১:০৫

দিনাজপুরের বীরগঞ্জে রিয়া (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার স্বামী বলছে, বিষপানে আত্মহত্যা করেছে। কিন্তু নিহতের বাবার দাবি, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে লাশ হেফাজতে নিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় ওই গৃহবধূকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি উপজেলার সাতোর ইউনিয়নের প্রাণনগর গ্রামের লুৎফর রহমান হিরুর স্ত্রী।

বীরগঞ্জ থানার ওসি সুব্রত সরকার জানান, মেয়ের বাবার দাবি, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে লাশ পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের বাবা একটি মামলা করছেন। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা গেছে, দুই বছর আগে তাদের বিয়ে হয়েছে। এক বছর বয়সী একটি ছেলে রয়েছে। দুপুরে স্বামী রিয়াকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

স্বামী লুৎফর রহমান হিরু দাবি করেন, দুপুরে ধানক্ষেতে কীটনাশক দিয়ে ঘরে ফেরার স্ত্রীকে শুয়ে থাকতে দেখে সন্দেহ হয়। কাছে গিয়ে দেখা যায়, পান মুখে সাদা লালা। শৌচাগারে বিষের দুটি বোতল পাওয়া গেছে। এসব দেখে তার বিষ খাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল কর্মকর্তা ডা. আজাদ রহমান জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার স্বামী বিষ খাওয়ার কথা বললেও এমন কোনও নমুনা পাওয়া যায়নি। তাই মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের জন্য ময়নাতদন্তের সুপারিশ করে বিষয়টি বীরগঞ্জ থানাকে জানানো হয়েছে।

বীরগঞ্জ থানার এসআই তাজুল ইসলাম জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের