করতোয়ায় ৬৮ জনের মৃত্যু: তদন্তে আরও তিন দিন সময় নিলো কমিটি

পঞ্চগড় প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২২, ১৩:০৪আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৩:০৮

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার মেয়াদ আরও তিন দিন বাড়ানো হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে তদন্ত কমিটির প্রধান ও পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায় এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, কমিটির সব সদস্য একই সময়ে দুর্ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার কার্যক্রম পরিচালনা, মনিটরিং, আহত ব্যক্তিদের চিকিৎসা সেবা দেওয়া ও মৃতদের পরিবারকে সহায়তায় সম্পৃক্ত থাকায় তদন্ত কার্যক্রমে কিছুটা ব্যাঘাত ঘটছে। তাই সুষ্ঠুভাবে তদন্তের স্বার্থে আহ্বায়ক হিসেবে আরও তিন কার্য দিবস সময় বাড়ানোর জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন করা হলে জেলা প্রশাসক তা মঞ্জুর করেছেন।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় নৌকাডুবির ঘটনার সুষ্ঠু তদন্তে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায়কে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন: পঞ্চগড়ের আরও ৪ লাশ ভেসে এলো দিনাজপুরে

ওইদন দুপুর দেড়টার দিকে বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়া ঘাটে নৌকাডুবির ঘটনা ঘটে। ঘটনার দিন নারী-শিশুসহ ২৫ জনের লাশ উদ্ধার করা হয়। এরপর মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত মোট ৬৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তার মধ্যে নারী ৩০, পুরুষ ১৭ ও শিশু ২১ জন। এখনও চার জন নিখোঁজ রয়েছেন।

ফায়ার সার্ভিসের ডুবুরি দলের তিনটি ইউনিট উদ্ধারকাজ পরিচালনা করছে। তবে বেশিরভাগ লাশ স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করেছেন বলে জানা গেছে। নৌকাডুবির ঘটনায় চতুর্থ দিনের মতো আজও উদ্ধার অভিযান অব্যাহত আছে। সকাল থেকে এখন পর্যন্ত কোনও লাশ পাওয়া যায়নি। 

আরও খবর: 

নৌকাডুবিতে মৃত্যু বেড়ে ৬৮, এখনও নিখোঁজ ৫

ধারণক্ষমতার দ্বিগুণ যাত্রী ছিল নৌকায়, নদীর পাড়ে আহাজারি

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী