চতুর্থ দিনে গড়িয়েছে উদ্ধার অভিযান, এখনও নিখোঁজ ৪

আরিফুল ইসলাম রিগান, পঞ্চগড়ের করতোয়া তীর থেকে
২৮ সেপ্টেম্বর ২০২২, ১৩:৫৭আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪৪

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের সন্ধানে চতুর্থ দিনের মতো উদ্ধার কার্যক্রম চলছে। তবে বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত কাউকে উদ্ধারের খবর পাওয়া যায়নি। সর্বশেষ গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ৬৮ জনের লাশ উদ্ধার হয়েছে। স্থানীয় প্রশাসনের দেওয়া তথ্যমতে এখনও চার জন নিখোঁজ রয়েছেন।

গত রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়া ঘাটে হিন্দু ধর্মাবলম্বী পুণ্যার্থীদের বহনকারী নৌকাডুবির ঘটনা ঘটে। মহালয়া উপলক্ষে আউলিয়া ঘাট থেকে নৌকায় করতোয়া পাড়ি দিয়ে পূর্বপাড়ের বড়শশী ইউনিয়নে ঐতিহাসিক বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন তারা। কিন্তু ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী ওঠায় মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়।

আরও পড়ুন: করতোয়ায় ৬৮ জনের মৃত্যু: তদন্তে আরও তিন দিন সময় নিলো কমিটি

এদিকে নৌকাডুবির ঘটনা তদন্তে গঠিত জেলা প্রশাসনের তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেওয়ার জন্য আরও তিন দিন সময় নিয়েছে। 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও তদন্ত কমিটির প্রধান দীপঙ্কর রায় জানান, তিনিসহ কমিটির অন্য সদস্যরা উদ্ধার কার্যক্রম মনিটরিং, উদ্ধার হওয়া মৃত ব্যক্তিদের মরদেহ হস্তান্তর ও সৎকারে সহায়তাসহ বিভিন্ন তদারকি কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন। এ কারণে তদন্ত কার্যক্রমে কিছুটা ব্যাঘাত ঘটেছে। তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অতিরিক্ত আরও তিন দিন সময়ের আবেদন করলে পঞ্চগড় জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম আবেদন মঞ্জুর করেন।

আরও পড়ুন: পঞ্চগড়ের আরও ৪ লাশ ভেসে এলো দিনাজপুরে

মাড়েয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্থাপিত জেলা প্রশাসনের জরুরি তথ্য ও সহায়তা কেন্দ্র থেকে দেওয়া তথ্যমতে, নৌকাডুবির ঘটনায় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ৬৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত লাশ সংশ্লিষ্ট ব্যক্তির পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনও এক নারীসহ চার জন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে চতুর্থ দিনের মতো আজ সকাল থেকে উদ্ধার কার্যক্রম চলছে। 

আরও পড়ুন: ধারণক্ষমতার দ্বিগুণ যাত্রী ছিল নৌকায়, নদীর পাড়ে আহাজারি

নিখোঁজ ব্যক্তিরা হলেন—পঞ্চগড়ের ঘাটিয়ার পাড়া গ্রামের ধীরেন্দ্র নাথের মেয়ে শ্রীমতি জয়া রানী, বোদা উপজেলার ময়দানদিঘি গ্রামের বিরেন চন্দ্রের ছেলে হিমালয়, ছত্রশিকারপুর হাতিডুবা গ্রামের মদনের ছেলে বুপেন (পানিয়া) এবং সাকোয়া ডাঙাপাড়া গ্রামের খগেন্দ্রনাথ বর্মনের ছেলে সুরেন। দুপুর দেড়টা পর্যন্ত তাদের কোনও খোঁজ পাওয়া যায়নি। 

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের