আউলিয়া ঘাটে নৌকাডুবিতে মৃতদের পরিবারের পাশে বিদ্যানন্দ ফাউন্ডেশন

পঞ্চগড় প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২২, ১৬:৩৭আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ১৬:৩৭

পঞ্চগড়ে মহালয়ার অনুষ্ঠানে যাওয়ার পথে নৌকাডুবিতে মৃতদের পরিবারে পাশে দাঁড়িয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। সংস্থার পক্ষ থেকে মৃতদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা পৌঁছে দেন। 

সোমবার (৩ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম সহায়তার চেক ও নগদ অর্থ হস্তান্তর করেন। এ সময় বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার জামাল উদ্দিন, জেলা প্রশাসনের কর্মকর্তা, মৃতদের পরিবারের সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

জেলা প্রশাসকসহ অতিথিরা একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে ফেলা পরিবার এবং অতি দরিদ্র পরিবারের মধ্যে মোট ১৫ লাখ টাকা বিতরণ করেন। এছাড়া পরিবারগুলোর মধ্যে খাদ্যসামগ্রীসহ পুজোর প্রয়োজনীয় জিনিসপত্রের প্যাকেট বিতরণ করা হয়।
 
পরে বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার জামাল উদ্দিন নৌকাডুবির ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয় নৌকার মাঝিদের মধ্যে ১৪টি লাইফ জ্যাকেট বিতরণ করেন।

/টিটি/
সম্পর্কিত
নৌকা উল্টে এক শিশুর মৃত্যু, উদ্ধারে নেমে প্রাণ গেলো আরেকজনের
যমুনায় ঝড়ে নৌকা ডুবে নারীশ্রমিক নিখোঁজ, ১০ জনকে উদ্ধার
সুন্দরবনে নৌকাডুবি, ৫ দিন ধরে নিখোঁজ চার মৌয়াল
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি