মাছ ধরতে নেমে নৌকা থেকে পড়ে ২ জনের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২২, ২১:০৭ আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ২১:০৭

দিনাজপুরের বোচাগঞ্জে নদীতে মাছ ধরতে নেমে নৌকা থেকে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলার টাঙ্গন নদীর রানীঘাট থেকে একজনের এবং বিকাল সাড়ে ৪টায় একই ঘাট থেকে আরেকজনের লাশ উদ্ধার হয়।

তারা হলেন—বিরল উপজেলার শাবুল গ্রামের মইনুল হোসেনের ছেলে শামীম হোসেন (২১) ও একই উপজেলার কামাত নোনা গ্রামের লুৎফর রহমানের ছেলে নাজমুল হক (৩৭)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে বোচাগঞ্জের টাঙ্গন নদীর রানীঘাটে মাছ ধরতে নামে স্থানীয়রা। বিরল উপজেলার শামীম ও নাজমুল হকসহ কয়েকজন নৌকায় উঠে জাল দিয়ে মাছ ধরছিলেন। বেলা ১১টার দিকে জাল ফেলার সময় নৌকা থেকে পড়ে নিখোঁজ হন তারা।

স্থানীয়রা খোঁজাখুঁজি করে ঘটনার আধা ঘণ্টা পর নাজমুলের লাশ উদ্ধার করে। তবে শামীমের খোঁজ না পাওয়ায় বিষয়টি বোচাগঞ্জ ফায়ার সার্ভিসকে জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালিয়ে বিকাল সাড়ে ৪টায় শামীমের লাশ উদ্ধার করেন।

বোচাগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ‘জাল ফেলার সময় নৌকা উল্টে নদীতে পড়ে নিখোঁজ হন তারা। পরে লাশ উদ্ধার করা হয়। কোনও অভিযোগ না থাকায় তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
৪৫ বছর পর স্বীকৃতি, বীরাঙ্গনা ফুলমতির শেষ বিদায় লাল-সবুজের পতাকায়
চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দির মৃত্যু
চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ৭৭টি অবৈধ ক্রসিং, তিন বছরে ১০১ মৃত্যু
সর্বশেষ খবর
আরব আমিরাতে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন নতুন কোচ
আরব আমিরাতে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন নতুন কোচ
সাত দেশেই ৯৪ ভাগ কর্মী, নতুন শ্রমবাজারে কেন ঢুকতে পারছে না বাংলাদেশ
সাত দেশেই ৯৪ ভাগ কর্মী, নতুন শ্রমবাজারে কেন ঢুকতে পারছে না বাংলাদেশ
ন্যানসির কণ্ঠে ‘দিওয়ানা দিল’, সঙ্গে জাহিদ নিরব
ন্যানসির কণ্ঠে ‘দিওয়ানা দিল’, সঙ্গে জাহিদ নিরব
এশিয়ান গেমসে ব্রোঞ্জের লড়াই: বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা
এশিয়ান গেমসে ব্রোঞ্জের লড়াই: বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার