স্থায়ী জামিন নিতে গিয়ে কারাগারে মেয়র দানু

নীলফামারী প্রতিনিধি
১০ অক্টোবর ২০২২, ২১:০০আপডেট : ১০ অক্টোবর ২০২২, ২১:০০

দুর্নীতি মামলার স্থায়ী জামিন নিতে যাওয়া নীলফামারীর ডোমার পৌরসভার মেয়র মনছুরুল ইসলাম দানুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১০ অক্টোবর) দুপুরে জেলা বিশেষ জজ আদালতের বিচারক মাহমুদুল করিম তার জামিন আবেদন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুদক আইনজীবী কামরুজ্জামান শাসন জানান, অগ্রণী ব্যাংক ডোমার শাখা থেকে ১৫ লাখ টাকা ঋণ নেন মেয়র দানু। যা সুদে-আসলে ৩১ কোটি ৩৪ লাখ টাকায় দাঁড়ায়। এ বিষয়ে চলতি বছরের ২৩ আগস্ট আদালতে মামলা করেন দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হোসাইন শরীফ। ঋণ নিয়ে মেয়র ব্যাংক থেকে নিয়ম ভেঙে টাকা উত্তোলন করেছেন। ঋণের টাকা দিয়ে ইটভাটার জন্য যন্ত্রপাতি আমদানি করে তা উত্তোলন করেননি। এতে বন্দর কর্তৃপক্ষের ক্ষতি হয়েছে। সবমিলিয়ে, ক্ষতির পরিমাণ ৩১ কোটি ৩৪ লাখ টাকা।

আসামিপক্ষের আইনজীবী আবু মোহাম্মদ সোয়েম বিষয়টি নিশ্চিত করে জানান, মেয়র মনছুরুল ইসলাম দানু উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে আছেন। সোমবার দুপুরে বিচারিক আদালতে স্থায়ী জামিনের জন্য হাজির হয়ে আবেদন করলে বিচারক মাহমুদুল করিম কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই বিষয়ে উচ্চ আদালতে আপিল করবেন।

/এফআর/
সম্পর্কিত
১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দি
গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: রিমান্ড শেষে কারাগারে ২৪ আসামি
ককটেল বিস্ফোরণ: আ.লীগ নেতাসহ ৪ জন কারাগারে, রিমান্ড শুনানি মঙ্গলবার
সর্বশেষ খবর
চীনের ‘ব্লু ইকোনমি’র অভিজ্ঞতা কাজে লাগতে চান শিক্ষামন্ত্রী
চীনের ‘ব্লু ইকোনমি’র অভিজ্ঞতা কাজে লাগতে চান শিক্ষামন্ত্রী
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি